ঢাকা ১১:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ১৬ কেজি গাঁজাসহ যুবক আটক Logo হবিগঞ্জে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নতুন কমিটি, সভাপতি লোকমান ছাদী Logo হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির আধুনিক নজরদারি, যৌথ অভিযানে আটক ৩ Logo মাধবপুরে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি, আড়ত মালিককে ১০ হাজার টাকা জরিমানা Logo ডিসেম্বরে পলাতক আসামিদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি Logo দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন Logo শিল্পবর্জ্যে অস্তিত্ব সংকটে সুতাং নদী, দূষণে ছাড়িয়ে যাওয়ার দাবি বুড়িগঙ্গাকেও Logo গোপালগঞ্জের ডিসি প্রত্যাহার, নতুন দায়িত্বে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজ Logo টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগ Logo মাধবপুরে এসআরবি-৯-এর অভিযানে ৫০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ২

টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগ

বাংলার খবর ডেস্ক

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, রোববার রাত সাড়ে ৮টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা টুঙ্গিপাড়া উপজেলার গ্রামীণ ব্যাংকের শাখার সামনে জড়ো হন। পরে তাঁরা ব্যাংকে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন এবং একপর্যায়ে ভেতরে আগুন ধরিয়ে দেন। এতে ব্যাংকের ভেতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়। এ সময় ব্যাংকের সাইনবোর্ডসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে।

এর আগে ব্যাংকের সামনের সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষোভকারীরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, রোববার বিকেলে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে উপজেলা সদরে মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় দায়িত্ব পালনকালে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় করা মামলার বাদী মোসলেম উদ্দিনকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

এদিকে, টুঙ্গিপাড়ায় উপজেলা যুবদলের কার্যালয় এবং বিএনপির সমর্থকদের কয়েকটি বাড়ি ও দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ১৬ কেজি গাঁজাসহ যুবক আটক

error:

টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগ

আপডেট সময় ১২:৪১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬