ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে তাহেরীকে ছাড়াই হবে সুন্নি মহাসম্মেলন, প্রশাসনের সিদ্ধান্ত Logo হবিগঞ্জে নোঙর বাংলাদেশের সাংগঠনিক কর্মশালা, সুতাং নদী পরিদর্শন Logo হাইমচরের ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে সহযোগিতা অব্যাহত থাকবে: এমপি মানিক Logo মাধবপুরে তাহেরীর আগমন ঘিরে বিক্ষোভ, সুন্নী মহাসম্মেলন বয়কটের ঘোষণা Logo জেলা প্রশাসক গোল্ডকাপে হাইমচরকে ৩-১ গোলে হারাল চাঁদপুর সদর Logo মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা, অংশ নিল ১,৭৫০ শিক্ষার্থী Logo মাধবপুর শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচন: সভাপতি সাইফুল, সম্পাদক আবিদ Logo ৫৪ হাজার টাকা আত্মসাতের মামলা: ২৫ বছর পর খালাস পেলেন সাবেক উপমন্ত্রী সিরাজুল হক Logo হবিগঞ্জে মাহদী হাসানের বাসায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ, পুলিশের দাবি শর্টসার্কিটে আগুন Logo হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির অভিযানে ১১ ভারতীয় গরু ও মশার কয়েল জব্দ

হবিগঞ্জে নোঙর বাংলাদেশের সাংগঠনিক কর্মশালা, সুতাং নদী পরিদর্শন

পারভেজ হাসান | লাখাই প্রতিনিধি

হবিগঞ্জে ‘নোঙর বাংলাদেশ’-এর জেলা কমিটির উদ্যোগে সাংগঠনিক কর্মশালা ও সুতাং নদী পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় জেলা পরিষদ কনফারেন্স হলে এ কর্মশালার আয়োজন করা হয়।

নোঙর হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি ফজলুল কাদেরের সভাপতিত্বে এবং সদস্যসচিব ফজলে রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান সুমন শামস।

প্রধান অতিথির বক্তব্যে সুমন শামস বলেন, “হাল ছাড়ব না আমরা, যতক্ষণ বেঁচে থাকব আমরা।” তিনি নদী রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কর্মশালায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ হাওর উন্নয়ন পরিষদের সভাপতি কাশ্মীর রেজা, লাখাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা নিপুন রায়, ধুলিয়াকাল গার্লস স্কুলের প্রধান শিক্ষক সেলিম আহমেদ, নোঙর কেন্দ্রীয় কমিটির সদস্য দিন মোহাম্মদ, হোমিও চিকিৎসক ও সাংবাদিক এম এ জলিল, দৈনিক মানবজমিন-এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি রাশেদ আহমেদ খান, সাংবাদিক এম এ রাজা, এটিএম বাংলার হবিগঞ্জ প্রতিনিধি হালিম, নোঙর হবিগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ফখরুল এনাম এবং সদস্য আবুল বাশার জুম্মন, খলিলুর রহমান মাসুম, পারভেজ হাসান ও রবিউল হোসেন রবি প্রমুখ।

বক্তারা বলেন, এলাকার মানুষ নদী দূষণ সম্পর্কে সচেতন। এই সচেতনতাকে কাজে লাগিয়ে লাখাই উপজেলার সুতাং নদী রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হবে। প্রাণ-আরএফএলসহ অলিপুরে গড়ে ওঠা বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের বর্জ্য ও নিষ্কাশিত ময়লা পানির দূষণ থেকে নদীটিকে রক্ষার এখনই সময় বলেও তাঁরা মন্তব্য করেন।

আলোচনা শেষে অতিথি ও সংগঠনের কর্মীরা সুতাং নদী পরিদর্শন করেন।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে তাহেরীকে ছাড়াই হবে সুন্নি মহাসম্মেলন, প্রশাসনের সিদ্ধান্ত

error:

হবিগঞ্জে নোঙর বাংলাদেশের সাংগঠনিক কর্মশালা, সুতাং নদী পরিদর্শন

আপডেট সময় ০৯:২৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬