ঢাকা ১০:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে তাহেরীকে ছাড়াই হবে সুন্নি মহাসম্মেলন, প্রশাসনের সিদ্ধান্ত Logo হবিগঞ্জে নোঙর বাংলাদেশের সাংগঠনিক কর্মশালা, সুতাং নদী পরিদর্শন Logo হাইমচরের ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে সহযোগিতা অব্যাহত থাকবে: এমপি মানিক Logo মাধবপুরে তাহেরীর আগমন ঘিরে বিক্ষোভ, সুন্নী মহাসম্মেলন বয়কটের ঘোষণা Logo জেলা প্রশাসক গোল্ডকাপে হাইমচরকে ৩-১ গোলে হারাল চাঁদপুর সদর Logo মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা, অংশ নিল ১,৭৫০ শিক্ষার্থী Logo মাধবপুর শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচন: সভাপতি সাইফুল, সম্পাদক আবিদ Logo ৫৪ হাজার টাকা আত্মসাতের মামলা: ২৫ বছর পর খালাস পেলেন সাবেক উপমন্ত্রী সিরাজুল হক Logo হবিগঞ্জে মাহদী হাসানের বাসায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ, পুলিশের দাবি শর্টসার্কিটে আগুন Logo হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির অভিযানে ১১ ভারতীয় গরু ও মশার কয়েল জব্দ

হবিগঞ্জে মাহদী হাসানের বাসায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ, পুলিশের দাবি শর্টসার্কিটে আগুন

বাংলার খবর ডেস্ক:

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব মাহদী হাসানের বাসায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগ নাকচ করে পুলিশ জানিয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে তাঁর চাচার বাসায় আগুনের সূত্রপাত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নিজের ফেসবুক প্রোফাইল থেকে লাইভে এসে পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ করেন মাহদী হাসান।

তাঁর দাবি, রাতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে ছিলেন তাঁরা। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ তাঁদের ঘরের টিনের চালে দুটি ঢিলের মতো বস্তু এসে পড়ে এবং আগুন জ্বলে ওঠে। তাঁর ধারণা, পেট্রোলবোমা জাতীয় কোনো বস্তু তাঁদের ঘরের চালে নিক্ষেপ করা হয়েছে।

মাহদী হাসান বলেন, ‘আমরা ঘুমাচ্ছিলাম। রাত প্রায় সাড়ে ১২টার দিকে হঠাৎ আমাদের ঘরের টিনের চালে দুটি ঢিল এসে পড়ে এবং আগুন জ্বলে ওঠে। আমরা ধারণা করছি, পেট্রোলবোমা জাতীয় কিছু একটা আমাদের ঘরের চালে ছুড়ে মারা হয়েছে।’

তবে পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ নাকচ করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক। তিনি বলেন, ‘এটি মাহদী হাসানের নাটক। তাঁর ফেসবুক লাইভ দেখে আমি ঘটনাস্থলে গিয়ে পেট্রোলবোমা নিক্ষেপের কোনো আলামত পাইনি।’

ওসি আরও জানান, মাহদী হাসানের বাসা থেকে ২০ থেকে ৩০ গজ দূরে তাঁর চাচা আনোয়ারের বাসায় অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়া হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তাঁর চাচার বাসার বিদ্যুতের মিটার পুড়ে গেছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, চাচার বাসায় আগুন দেখে মাহদী হাসান নিজের বাসার জানালা খুলে ফেসবুক লাইভে এসে তাঁর বাসায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ করেন। তবে ঘটনাস্থলে পেট্রোলবোমা নিক্ষেপের পক্ষে কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওসি।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে তাহেরীকে ছাড়াই হবে সুন্নি মহাসম্মেলন, প্রশাসনের সিদ্ধান্ত

error:

হবিগঞ্জে মাহদী হাসানের বাসায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ, পুলিশের দাবি শর্টসার্কিটে আগুন

আপডেট সময় ০৪:০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬