ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে তাহেরীকে ছাড়াই হবে সুন্নি মহাসম্মেলন, প্রশাসনের সিদ্ধান্ত Logo হবিগঞ্জে নোঙর বাংলাদেশের সাংগঠনিক কর্মশালা, সুতাং নদী পরিদর্শন Logo হাইমচরের ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে সহযোগিতা অব্যাহত থাকবে: এমপি মানিক Logo মাধবপুরে তাহেরীর আগমন ঘিরে বিক্ষোভ, সুন্নী মহাসম্মেলন বয়কটের ঘোষণা Logo জেলা প্রশাসক গোল্ডকাপে হাইমচরকে ৩-১ গোলে হারাল চাঁদপুর সদর Logo মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা, অংশ নিল ১,৭৫০ শিক্ষার্থী Logo মাধবপুর শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচন: সভাপতি সাইফুল, সম্পাদক আবিদ Logo ৫৪ হাজার টাকা আত্মসাতের মামলা: ২৫ বছর পর খালাস পেলেন সাবেক উপমন্ত্রী সিরাজুল হক Logo হবিগঞ্জে মাহদী হাসানের বাসায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ, পুলিশের দাবি শর্টসার্কিটে আগুন Logo হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির অভিযানে ১১ ভারতীয় গরু ও মশার কয়েল জব্দ

হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির অভিযানে ১১ ভারতীয় গরু ও মশার কয়েল জব্দ

বাংলার খবর ডেস্ক:

হবিগঞ্জের সীমান্ত এলাকায় পৃথক চারটি অভিযান চালিয়ে ১১টি ভারতীয় গরু ও ১২০ প্যাকেট মশার কয়েল জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৯ লাখ টাকা।

শনিবার (১৪ নভেম্বর) ৫৫ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৩টা ও ৪টার দিকে চুনারুঘাট উপজেলার গুইবিল বিওপির টহলদল পৃথক দুটি অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ ভেতরে দোলনা চা-বাগান এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৯টি ভারতীয় গরু জব্দ করা হয়। গরুগুলো চোরাচালানের উদ্দেশ্যে ভারত থেকে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে বিজিবি।

এ ছাড়া শুক্রবার (১৩ নভেম্বর) চুনারুঘাটের চিমটিবিল ও বাল্লা বিওপির বিশেষ টহলদল পৃথক অভিযান চালিয়ে আরও দুটি ভারতীয় গরু ও ১২০ প্যাকেট মশার কয়েল জব্দ করে।

৫৫ বিজিবি কর্তৃপক্ষ জানায়, জব্দ করা মালামাল সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তুলতে সীমান্তবর্তী জনগণের সহযোগিতাও কামনা করেছে বিজিবি।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে তাহেরীকে ছাড়াই হবে সুন্নি মহাসম্মেলন, প্রশাসনের সিদ্ধান্ত

error:

হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির অভিযানে ১১ ভারতীয় গরু ও মশার কয়েল জব্দ

আপডেট সময় ০২:০৫:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬