ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি Logo ১ম–১২তম শিক্ষক নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির Logo লাখাইয়ে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত Logo লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক জুবায়ের, সিলেটে রেফার Logo মাধবপুরে বিজিবির পৃথক অভিযানে ১০ লাখ ৫৫ হাজার টাকার ভারতীয় পণ্য ও মদ জব্দ Logo হাইমচর হাসপাতালে বৃদ্ধা রোগীকে লাঞ্ছিতের অভিযোগ, তদন্ত কমিটির সরেজমিন অনুসন্ধান Logo প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব Logo এসআরবির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ Logo হাইমচরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় সমবায় দিবস পালিত Logo মাধবপুরে ট্রাকভর্তি ৩ হাজার ৯০ কেজি ভারতীয় জিরা জব্দ, আটক ৩

হাইমচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি:

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁদপুরের হাইমচরে বর্ণাঢ্য র‍্যালি করেছে উপজেলা বিএনপি। শনিবার (৮ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা বিএনপির উদ্যোগে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে আলগী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. আমিনুল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, সিনিয়র সহসভাপতি আব্দুল খালেক খান, সহসভাপতি মিজানুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ গাজী, মো. বিল্লাল হোসেন আখন ও আব্দুল কুদ্দুছ মেহনতী, সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম কোতোয়াল ও মো. আজিজুল হক বাবুল।

এ ছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মাঝি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান আখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. জহিরুল ইসলাম মিয়াজী, ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মো. আলাউদ্দিন আনসারী, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. তানভীর গাজী, সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী শামীমসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

র‍্যালি শেষে সমাপনী বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি মো. আমিনুল্লাহ বেপারী বলেন, যারা দিনের বেলায় স্বপ্ন দেখছেন ডিসেম্বরে আওয়ামী লীগ আবার ফিরে আসবে, তাঁদের উদ্দেশে বলতে চাই, বিএনপি নেতাকর্মীরা ঘুমিয়ে নেই।

তিনি আরও বলেন, শেখ হাসিনা খালেদা জিয়াকে যেখানে রেখেছিলেন, সরকারও তাঁকে সেখানে রাখবে। এ সময় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা যেন দেশে কোনো ধরনের অশান্তি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

হাইমচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

error:

আপডেট সময় ০৯:৩১:৫৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬