ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি Logo ১ম–১২তম শিক্ষক নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির Logo লাখাইয়ে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত Logo লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক জুবায়ের, সিলেটে রেফার Logo মাধবপুরে বিজিবির পৃথক অভিযানে ১০ লাখ ৫৫ হাজার টাকার ভারতীয় পণ্য ও মদ জব্দ Logo হাইমচর হাসপাতালে বৃদ্ধা রোগীকে লাঞ্ছিতের অভিযোগ, তদন্ত কমিটির সরেজমিন অনুসন্ধান Logo প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব Logo এসআরবির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ Logo হাইমচরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় সমবায় দিবস পালিত Logo মাধবপুরে ট্রাকভর্তি ৩ হাজার ৯০ কেজি ভারতীয় জিরা জব্দ, আটক ৩

মাধবপুরে ট্রাকভর্তি ৩ হাজার ৯০ কেজি ভারতীয় জিরা জব্দ, আটক ৩

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে ৩ হাজার ৯০ কেজি ভারতীয় জিরাসহ একটি হলুদ রঙের ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাকে থাকা তিনজনকে আটক করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও একজন পালিয়ে গেছেন।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে মাধবপুর উপজেলার শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সামনে মহাসড়কে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট থেকে ঢাকাগামী একটি হলুদ রঙের ট্রাকে ভারতীয় জিরা পাচারের খবর পায় তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির একটি দল। পরে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ঝিনাইদহ-ট-১১-১৫১১ নম্বরের ট্রাকটি আটক করা হয়।

এ সময় ট্রাক থেকে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করে পুলিশ। পরে ট্রাক তল্লাশি করে ১০৩টি প্লাস্টিকের বস্তায় মোট ৩ হাজার ৯০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ট্রাকচালক মুজাহিদ (২৪), যোবায়ের (১৮) ও মারুফ আহমদ (১৯)। এ ঘটনায় শুভ্র দাশ (৪৫) নামে আরও একজনকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করেছে পুলিশ।

পুলিশের দাবি, উদ্ধার করা জিরার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা। জিরা ও পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সুখেন্দ্র চন্দ্র সরকার বাদী হয়ে আটক তিনজন ও পলাতক একজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মাধবপুর থানায় মামলা দায়ের করেছেন।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

হাইমচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

error:

মাধবপুরে ট্রাকভর্তি ৩ হাজার ৯০ কেজি ভারতীয় জিরা জব্দ, আটক ৩

আপডেট সময় ০২:০৮:২০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬