ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি Logo ১ম–১২তম শিক্ষক নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির Logo লাখাইয়ে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত Logo লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক জুবায়ের, সিলেটে রেফার Logo মাধবপুরে বিজিবির পৃথক অভিযানে ১০ লাখ ৫৫ হাজার টাকার ভারতীয় পণ্য ও মদ জব্দ Logo হাইমচর হাসপাতালে বৃদ্ধা রোগীকে লাঞ্ছিতের অভিযোগ, তদন্ত কমিটির সরেজমিন অনুসন্ধান Logo প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব Logo এসআরবির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ Logo হাইমচরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় সমবায় দিবস পালিত Logo মাধবপুরে ট্রাকভর্তি ৩ হাজার ৯০ কেজি ভারতীয় জিরা জব্দ, আটক ৩

লাখাইয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পারভেজ হাসান লাখাই প্রতিনিধি : লাখাইয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন, লাখাই, হবিগঞ্জ-এর আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মুহিবুর রহমান এবং গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, লাখাই প্রেসক্লাবের সভাপতি বাহার উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা এ টি এম মহিতুল ইসলাম এবং লাখাই থানার ওসি (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্রসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দিনটির গুরুত্ব অপরিসীম। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও গণতান্ত্রিক ধারা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

হাইমচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

error:

লাখাইয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আপডেট সময় ১১:৩৯:২৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬