ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চা বাগানে ছবি ও ‘সেল্ফ প্রটোকল’ ক্যাপশন নিয়ে ব্যাখ্যা দিলেন মাধবপুরের এসিল্যান্ড Logo মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন Logo মাধবপুরে প্রবাসীর ৩০ লাখ টাকা অর্থায়নে মাদ্রাসার নতুন ভবন নির্মাণ Logo নাসিরনগরের বাঘী গ্রামে ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত লাশ উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী Logo ৮ নভেম্বর সরকারি ছুটি কি না, জানাল ছুটির তালিকার তথ্য Logo সৌদি আরবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা Logo নাসিরনগরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঢাকায় সার্বভৌমত্ব র‌্যালিতে হেঁটে অংশ নিলেন তারেক রহমান Logo রিয়াদ-দাম্মাম বিমানবন্দরে বিধিনিষেধ, ঢাকায় ১৮০টি ফ্লাইট বাতিল Logo জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, পাল্টা ফায়ার বিজিবির

মাধবপুরে প্রবাসীর ৩০ লাখ টাকা অর্থায়নে মাদ্রাসার নতুন ভবন নির্মাণ

জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মেহেরগাঁও মদীনাতুল উলুম কওমি মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে ভবনটির উদ্বোধন করেন আমেরিকাপ্রবাসী সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুর রউফ।

মালঞ্চপুর গ্রামের কৃতী সন্তান আব্দুর রউফের ব্যক্তিগত অর্থায়নে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে মাদ্রাসার নতুন ভবনটি নির্মাণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ ইনকের সাধারণ সম্পাদক ও সমাজসেবক কাজী সোহরাব হোসেন, মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি ও ধর্মঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম কামালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার শিক্ষকরা।

প্রবাসে কর্মব্যস্ত জীবনযাপন করলেও নিজ এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নে দীর্ঘদিন ধরে অবদান রেখে চলেছেন আব্দুর রউফ। ব্যক্তিগত উদ্যোগে তিনি ধর্মঘর ইউনিয়নের ২০ জন মেধাবী শিক্ষার্থীকে নিয়মিত শিক্ষাবৃত্তি প্রদান করছেন। পাশাপাশি মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ ইনকের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত আরও পাঁচ শিক্ষার্থীকে নিয়মিত শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে।

তাঁর এ সহযোগিতায় আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও মেধাবী শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে।

স্থানীয় শিক্ষা ও সামাজিক উন্নয়নে প্রবাসীদের এমন উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন এলাকাবাসী। বিশেষ করে ব্যক্তিগত অর্থায়নে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণের উদ্যোগটি স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

চা বাগানে ছবি ও ‘সেল্ফ প্রটোকল’ ক্যাপশন নিয়ে ব্যাখ্যা দিলেন মাধবপুরের এসিল্যান্ড

error:

মাধবপুরে প্রবাসীর ৩০ লাখ টাকা অর্থায়নে মাদ্রাসার নতুন ভবন নির্মাণ

আপডেট সময় ০৭:৩৬:১২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬