ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসিরনগরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঢাকায় সার্বভৌমত্ব র‌্যালিতে হেঁটে অংশ নিলেন তারেক রহমান Logo রিয়াদ-দাম্মাম বিমানবন্দরে বিধিনিষেধ, ঢাকায় ১৮০টি ফ্লাইট বাতিল Logo জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, পাল্টা ফায়ার বিজিবির Logo মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল প্রায় ১ হাজার শিক্ষার্থী Logo সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত Logo হাইমচরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo প্রথম টেস্ট সেঞ্চুরিতেই ডাবল সেঞ্চুরি, ইতিহাস গড়লেন তৌহিদ হৃদয় Logo মাধবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন Logo চুনারুঘাটের দেওরগাছ ইউনিয়নে আল-মদিনা ইসলামী একাডেমীর উদ্বোধন

নাসিরনগরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মো. আব্দুল হান্নান, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৭ নভেম্বর দিবসটি পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এরফান উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য এম এ হান্নান।

সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি, জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।

এদিকে দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজে নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল দেশাত্মবোধক সংগীত পরিবেশন, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা।

এ ছাড়া উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য এম এ হান্নান।

উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম এ খালেকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী, সাবেক সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী, উপজেলা যুবদলের সভাপতি জামাল আহমেদ ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চৌধুরীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এম এ হান্নান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা, ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করেন। তিনি জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করতে দিবসটির শিক্ষা ধারণ করার আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

নাসিরনগরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

error:

নাসিরনগরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আপডেট সময় ০৫:৩৫:১২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬