
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে তাহমিদ মোল্লা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে লাখাই থানার পশ্চিম রুহিতনসী (মাইজহাটী) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাহমিদ ওই গ্রামের জুনায়েদ মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে তাহমিদকে বাড়ির উঠানে খেলাধুলা করতে দেখেন তার বাবা জুনায়েদ মোল্লা। পরে তিনি সাংসারিক কাজে ঘরের বাইরে চলে যান। এর কিছুক্ষণ পর বেলা পৌনে ১টার দিকে প্রতিবেশী মারাজ মিয়া (৬০) বাড়ির উত্তর পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান। তিনি বিষয়টি পরিবারের সদস্যদের জানান।
খবর পেয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা দ্রুত শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে লাখাই থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম শিশুটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
বাংলার খবর ডেস্ক : 










