ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo টঙ্গীর মাদ্রাসার ঘটনা নিয়ে রাশেদ খাঁনের মন্তব্য, রাজনৈতিক নেতার আচরণ নিয়েও সমালোচনা Logo কানাডা সফর শেষে দেশে ফিরেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম Logo রুমিন ফারহানা-ওসির বাগ্‌বিতণ্ডা, সরাইল থানায় পুলিশের জিডি Logo মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি, অক্ষত সংগীতশিল্পী Logo লাখাইয়ে নিষেধাজ্ঞা অমান্য করে বিক্রি হচ্ছে আকাশমণি-ইউক্যালিপটাসের চারা Logo লাখাইয়ে রাসায়নিক দিয়ে কলা পাকানোর অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ক্রেতারা Logo লন্ডনে সাইফুজ্জামান চৌধুরীর ভাইয়ের ২৪৭ কোটি টাকার ফ্ল্যাট হস্তান্তরে নিষেধাজ্ঞা Logo লাখাইয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া Logo নাসিরনগরের বাজারে শীতের আগাম সবজি, দামের দিকে তাকিয়ে ক্রেতারা Logo মাধবপুরের আন্দিউড়ায় ১৬ মণ্ডপে দুর্গাপূজা সম্পন্ন, কৃতজ্ঞতা বাবুলের

রুমিন ফারহানা-ওসির বাগ্‌বিতণ্ডা, সরাইল থানায় পুলিশের জিডি

বাংলার খবর ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়ার মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ। এ ছাড়া সংসদ সদস্যের সঙ্গে থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

গত বৃহস্পতিবার রাতে সরাইল থানায় জিডিটি করা হয়। তবে বিষয়টি শুক্রবার সন্ধ্যার পর জানাজানি হয়। জিডির বিষয়টি নিশ্চিত করে ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, ঘটনার সময় থানায় যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের তালিকাও করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রুমিন ফারহানার কর্মী-সমর্থকদের দাবি, কয়েক দিন ধরে সংসদ সদস্যের সঙ্গে ওসির দূরত্ব তৈরি হয়েছে। তাঁদের ভাষ্য, সংসদ সদস্য ও তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) জাকির হোসেন একাধিকবার ফোন করলেও ওসি সাড়া দেননি। এমনকি সংসদ সদস্য নিরাপত্তা চেয়েও পাননি বলে অভিযোগ তাঁদের।

এ পরিস্থিতিতে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সরাইল থানায় ওসির কক্ষে যান রুমিন ফারহানা। সেখানে সংসদ সদস্য ও তাঁর সঙ্গীদের সঙ্গে ওসি মঞ্জুর কাদের ভূঁইয়ার বাগ্‌বিতণ্ডা হয়।

ঘটনার পর দুই পক্ষের উত্তপ্ত কথোপকথনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া তিনটি ভিডিওর একটির দৈর্ঘ্য ৭ মিনিট ৮ সেকেন্ড, দ্বিতীয়টির ৫৭ সেকেন্ড এবং তৃতীয়টির ২ মিনিট ২৩ সেকেন্ড।

ঘটনার বিষয়ে বৃহস্পতিবার গণমাধ্যমকে রুমিন ফারহানা বলেন, ওসির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা করতে তিনি থানায় গিয়েছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, অভিযোগগুলোর তারিখ ও বিবরণ উল্লেখ করে দুই পৃষ্ঠার একটি তালিকাও তিনি সঙ্গে নিয়েছিলেন। তবে ওসি এসব বিষয়ে কোনো মন্তব্য করেননি এবং সন্তোষজনক জবাবও দিতে পারেননি বলে দাবি করেন তিনি।

এদিকে ওসি মঞ্জুর কাদের ভূঁইয়ার বিরুদ্ধে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন রুমিন ফারহানার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে তিনি জানান, বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর প্রক্রিয়া চলছে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

টঙ্গীর মাদ্রাসার ঘটনা নিয়ে রাশেদ খাঁনের মন্তব্য, রাজনৈতিক নেতার আচরণ নিয়েও সমালোচনা

error:

রুমিন ফারহানা-ওসির বাগ্‌বিতণ্ডা, সরাইল থানায় পুলিশের জিডি

আপডেট সময় ০৪:০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬