ঢাকা ১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর, বিজিবি-২৫ ব্যাটালিয়ন, জাব্বার আহমেদ, পূজামণ্ডপ পরিদর্শন, শারদীয় দুর্গাপূজা, ধর্মঘর, চৌমুহনী Logo বসুন্ধরায় অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৪ Logo শ্রম অসন্তোষের পেছনে ষড়যন্ত্রের অভিযোগ প্রধানমন্ত্রীর, পানির ন্যায্য হিস্যার অঙ্গীকার Logo চুনারুঘাটের চা বাগানে পূজামণ্ডপ পরিদর্শনে এমপিপুত্র সৈয়দ শাফকাত আহমেদ Logo হবিগঞ্জে ৬৪ পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে ৫৫ বিজিবি Logo নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি Logo লাখাইয়ে দুর্গাপূজাকে কেন্দ্র করে করাব ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের শোডাউন Logo নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ Logo আন্দিউড়ায় পূজামণ্ডপে পূজারীদের সঙ্গে কুশল বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরী Logo কক্সবাজারে দিনের বেলায় দুই দফায় ডাকাতি, ৬০ যানবাহনের যাত্রীদের জিম্মি করে লুট

বসুন্ধরায় অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৪

বাংলার খবর ডেস্ক

রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আটক ব্যক্তিদের মধ্যে ৫৮ জন তরুণ ও ২৬ জন তরুণী রয়েছেন। বাড়িটি অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বলে জানিয়েছে পুলিশ।

পিওএইচএস-১ হাউজিংয়ের পুলিশ ফাঁড়িসংলগ্ন আড়াইতলা ভবনটিতে সোমবার রাতে অভিযান শুরু হয়। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর পর্যন্ত অভিযান চলে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ আল জহির বাড়িটি ভাড়া দিয়েছেন। সেখানে দীর্ঘদিন ধরে মাদক গ্রহণ ও অবৈধ ডিজে পার্টি চলার তথ্য পাওয়ায় অভিযান চালানো হয়। এ সময় বাড়িটি থেকে বিপুল পরিমাণ মদ, সিনথেটিক মাদক, সিসা ও বিয়ার উদ্ধার করা হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) ইলিয়াস কবির জানান, অনলাইন প্ল্যাটফর্ম এয়ারবিএনবির মাধ্যমে বাড়িটির কক্ষ ভাড়া দেওয়া হতো। দেশের বিভিন্ন স্থান থেকে তরুণ-তরুণীরা অনলাইনে কক্ষ বুকিং দিয়ে এসব পার্টিতে অংশ নিতেন।

তিনি আরও জানান, পার্টি থেকে আয়ের বড় একটি অংশ অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির ও তাঁর স্টাফরা পেতেন বলে তথ্য পাওয়া গেছে। বাড়িটি একজন হোস্ট ও কো-হোস্টের মাধ্যমে পরিচালিত হতো। এ ঘটনায় কো-হোস্ট মাহবুবুল আলমকে আটক করা হয়েছে।

আবদুল্লাহ আল জহির পুলিশ সদর দপ্তরের মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত। তাঁর বাড়িতে অভিযান চালানোর বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

মাধবপুর, বিজিবি-২৫ ব্যাটালিয়ন, জাব্বার আহমেদ, পূজামণ্ডপ পরিদর্শন, শারদীয় দুর্গাপূজা, ধর্মঘর, চৌমুহনী

error:

বসুন্ধরায় অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৪

আপডেট সময় ০৯:০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬