ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ Logo আন্দিউড়ায় পূজামণ্ডপে পূজারীদের সঙ্গে কুশল বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরী Logo কক্সবাজারে দিনের বেলায় দুই দফায় ডাকাতি, ৬০ যানবাহনের যাত্রীদের জিম্মি করে লুট Logo মাধবপুর-চুনারুঘাটে পূজামণ্ডপে আমিনুল ইসলামের পক্ষ থেকে শুভেচ্ছা ও আর্থিক অনুদান Logo মাধবপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিজিবির উপ-অধিনায়ক মেজর আরিফুল হক Logo বাহুবলের মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ Logo পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে হবিগঞ্জে অ্যাডিশনাল ডিআইজির পরিদর্শন Logo একই দিনে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াত আমির শফিকুর রহমান Logo দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, প্রস্তুত বোমা নিষ্ক্রিয়করণ দল Logo লাখাইয়ে লোকড়া-মাদনা সড়কের বেহাল দশা, দুর্ঘটনার শঙ্কায় যাত্রীরা

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০

বাংলার খবর ডেস্ক

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সোয়া ৪টার দিকে জাহেদা ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামিম হোসেন জানান, বরগুনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী আরপি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়।

আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজন মারা যান। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

নাটোর ফায়ার সার্ভিসের উপপরিচালক আক্তার হামিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের স্থানীয় হাসপাতাল, বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় বাসটি দুমড়ে-মুচড়ে যাওয়ায় ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করতে উদ্ধারকর্মীদের বেগ পেতে হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার পর বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০

error:

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০

আপডেট সময় ০৯:৫৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬