ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর-চুনারুঘাটে পূজামণ্ডপে আমিনুল ইসলামের পক্ষ থেকে শুভেচ্ছা ও আর্থিক অনুদান Logo মাধবপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিজিবির উপ-অধিনায়ক মেজর আরিফুল হক Logo বাহুবলের মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ Logo পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে হবিগঞ্জে অ্যাডিশনাল ডিআইজির পরিদর্শন Logo একই দিনে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াত আমির শফিকুর রহমান Logo দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, প্রস্তুত বোমা নিষ্ক্রিয়করণ দল Logo লাখাইয়ে লোকড়া-মাদনা সড়কের বেহাল দশা, দুর্ঘটনার শঙ্কায় যাত্রীরা Logo রেকর্ড গড়া ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের যুবাদের রুদ্ধশ্বাস টাই Logo চুনারুঘাটে পূজামণ্ডপ পরিদর্শনে ব্যস্ত সময় পার করছেন এমপি ফয়সল Logo মাধবপুরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপিপুত্র শাফকাত আহমেদ

পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে হবিগঞ্জে অ্যাডিশনাল ডিআইজির পরিদর্শন

নাজমুল ইসলাম হৃদয়

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় হবিগঞ্জ জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রাইম ম্যানেজমেন্ট) নাছির উদ্দিন আহমেদ।

সোমবার (১৯ অক্টোবর) তিনি হবিগঞ্জ সদর ও চুনারুঘাট থানার আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনের আগে হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশ সুপার মো. তারেক মাহমুদ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে পুলিশ সুপারকে সঙ্গে নিয়ে অ্যাডিশনাল ডিআইজি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন।

দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং পূজারীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মাঠপর্যায়ের নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। এ ধরনের পরিদর্শনের মাধ্যমে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় জোরদার এবং নিরাপত্তা ব্যবস্থার সার্বিক চিত্র সম্পর্কে সরাসরি ধারণা নেওয়ার সুযোগ তৈরি হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস.এম. মনসুর মুসাসহ হবিগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা পুলিশের পক্ষ থেকে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে এ পরিদর্শনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

মাধবপুর-চুনারুঘাটে পূজামণ্ডপে আমিনুল ইসলামের পক্ষ থেকে শুভেচ্ছা ও আর্থিক অনুদান

error:

পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে হবিগঞ্জে অ্যাডিশনাল ডিআইজির পরিদর্শন

আপডেট সময় ০৯:৩১:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬