ঢাকা ১০:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, দেড় ঘণ্টার বেশি ট্রেন চলাচল বন্ধ Logo আন্দিউড়া ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরী Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক তিন অভিযানে ভারতীয় মদ জব্দ Logo ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: এমপি ফয়সল Logo ৩৮ পিস ইয়াবাসহ লাখাইয়ে দুই ব্যক্তি গ্রেপ্তার Logo গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার উদ্যোগ Logo প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শন: আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে ডিবি Logo কাতারে গ্রেপ্তার বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান Logo লাখাই-হবিগঞ্জ সড়কে হাতি দিয়ে চাঁদাবাজির অভিযোগ, আতঙ্কে চালক-যাত্রীরা Logo লাখাইয়ে নিজ অর্থায়নে রাস্তা সিসি ঢালাই করলেন চেয়ারম্যান নোমান সারোয়ার জনি

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, একই পরিবারের ৬ জনের মৃত্যু

কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতে কাঠের তৈরি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের ছয়জন রয়েছেন। পরিবারের সদস্যদের নিয়ে ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে যাওয়া মো. আশিকুল ইসলাম দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বাঁচলেও স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়লে প্রাণ বাঁচাতে দোতলা থেকে লাফ দেন আশিকুল ইসলাম। এতে তিনি বেঁচে গেলেও আগুন ও ধোঁয়ার কবলে পড়ে তাঁর স্ত্রী ও পরিবারের অন্য পাঁচ সদস্যের মৃত্যু হয়।

আশিকুল ইসলামের ভাই বিষয়টি নিশ্চিত করে জানান, দোতলা থেকে লাফ দেওয়ায় তাঁর ভাই প্রাণে বেঁচেছেন। তবে ভাবিসহ একই পরিবারের ছয়জন স্বজনকে হারিয়েছেন তাঁরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহায়তায় উদ্ধারকাজ শুরু করেন। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন বেলা সোয়া ২টার দিকে জানান, ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুবক্তগীন মাহমুদ সোহেল জানান, নিহত ১০ জনের মধ্যে এখন পর্যন্ত ছয়জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন ঢাকার বনশ্রীর বাসিন্দা ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) এবং পাঁচ বছর বয়সী শিশু ফায়িজান আহম্মেদ।

এদিকে অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ আরও ছয়জনকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁরা হলেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন (৩১), তাঁর স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)।

পরিবারের সদস্যদের নিয়ে আনন্দঘন ছুটি কাটাতে গিয়ে এমন মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে স্বজন ও পরিচিতজনদের মধ্যে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, দেড় ঘণ্টার বেশি ট্রেন চলাচল বন্ধ

error:

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, একই পরিবারের ৬ জনের মৃত্যু

আপডেট সময় ০৮:৫৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬