
আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচরে পল্লী সঞ্চয় ব্যাংকের বিশেষ ঋণ কর্মসূচির আওতায় পাঁচজন ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে মোট ৭ লাখ ৭০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে। ডিজিটাল ইকোসিস্টেম, পল্লী নারী উদ্যোক্তা এবং ‘এক গ্রাম এক পণ্য’ কর্মসূচির আওতায় এসব ঋণ দেওয়া হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) হাইমচর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্যোক্তাদের হাতে ঋণের অর্থ তুলে দেওয়া হয়। এ সময় পল্লী সঞ্চয় ব্যাংক হাইমচর শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →ব্যাংক সূত্রে জানা যায়, ডিজিটাল ইকোসিস্টেম খাতে দুইজন উদ্যোক্তাকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা ঋণ দেওয়া হয়েছে। পল্লী নারী উদ্যোক্তা খাতে একজন উদ্যোক্তা পেয়েছেন ১ লাখ ২০ হাজার টাকা।
এ ছাড়া ‘এক গ্রাম এক পণ্য’ কর্মসূচির আওতায় পানের বরজ পরিচালনার জন্য দুইজন উদ্যোক্তার মাঝে মোট ৩ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। সব মিলিয়ে পাঁচজন উদ্যোক্তার মধ্যে মোট ৭ লাখ ৭০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।
সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →সংশ্লিষ্টরা জানান, এ ধরনের ঋণ কর্মসূচির মাধ্যমে গ্রামীণ পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার সুযোগ তৈরি হবে। পাশাপাশি স্থানীয় পণ্যের উৎপাদন ও বাজার সম্প্রসারণেও এ কার্যক্রম ভূমিকা রাখবে।
পল্লী সঞ্চয় ব্যাংক কর্তৃপক্ষ জানায়, গ্রামীণ জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে এ ধরনের ঋণ কার্যক্রম অব্যাহত থাকবে।
বাংলার খবর ডেস্ক : 























