
আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর উপজেলায় ইজিবাইক চুরির চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ২ নম্বর আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের মহজমপুর গ্রামের রহমান চেয়ারম্যানের বাড়িসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একটি ইজিবাইক চুরির চেষ্টা চালানোর বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন সতর্ক হন। এ সময় ইজিবাইকটি নিয়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাদের ধাওয়া করেন। একপর্যায়ে চাঁদপুর সদর এলাকায় গিয়ে দুইজনকে আটক করতে সক্ষম হন স্থানীয়রা।
আটক ব্যক্তিদের মধ্যে একজন হাইমচর উপজেলার লামছড়ি গ্রামের মুন্সিবাড়ির বিল্লাল হোসেন। অপরজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় বলে জানা গেছে।
পরে শুক্রবার (২ অক্টোবর) সকালে আটক দুজনকে হাইমচর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয়রা।
এ বিষয়ে হাইমচর থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের মাধ্যমে এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।
বাংলার খবর ডেস্ক : 









