ঢাকা ১২:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে এসআরবি-৯-এর অভিযানে ৫০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ২ Logo গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত রাখা হয়েছে এপিসি Logo মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, আটক ৩ Logo লাখাইয়ে ব্যস্ত সড়কের ব্রিজে ধান শুকানো, দুর্ঘটনার শঙ্কা Logo চুনারুঘাটে বন বিভাগের অভিযান, চিকরাশি কাঠসহ পিকআপ জব্দ Logo সপ্তম বছরে নোয়াপাড়া ব্লাড সোসাইটি, মানবিক কার্যক্রমে যুক্ত হলো টমটম Logo লালবাগে ছয়তলা ভবনের ষষ্ঠ তলায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস Logo মাধবপুরে তাহেরীকে ছাড়াই হবে সুন্নি মহাসম্মেলন, প্রশাসনের সিদ্ধান্ত Logo মাধবপুরে গভীর রাতে অভিযান, ফসলি জমির মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা Logo মাধবপুরে তাহেরীকে ছাড়াই হবে সুন্নি মহাসম্মেলন, প্রশাসনের সিদ্ধান্ত

চুনারুঘাটে পৃথক অভিযানে ৪৭ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

ডেস্ক নিউজ বাংলার খবর ২৪:
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে পৃথক অভিযান চালিয়ে ৪৭ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দেওরগাছ ইউনিয়নের ইনাতাবাদ এলাকায় অভিযান চালিয়ে ২৩ কেজি গাঁজাসহ মো. কাজল মিয়া (২৬)কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

একই রাতে চুনারুঘাট পৌরসভার চন্দনা ধলাইরপাড় এলাকায় চেকপোস্ট পরিচালনা করে ২৪ কেজি গাঁজাসহ মো. রবিন মিয়া (২২)কে গ্রেপ্তার করা হয়। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

এসআরবি-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তার দুজন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে এসআরবি-৯-এর অভিযানে ৫০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ২

error:

চুনারুঘাটে পৃথক অভিযানে ৪৭ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

আপডেট সময় ০৪:২৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬