ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত Logo হাইমচর থানায় পরিচ্ছন্নতা অভিযান, ওসির সঙ্গে বিডি ক্লিনের মতবিনিময় Logo লাখাইয়ের কৃষকদের তাক লাগানো সাফল্য, দেশীয় প্রযুক্তিতে তৈরি কচুরিপানা অপসারণ যন্ত্র Logo বাসে অগ্নিসংযোগ ও নাশকতা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে নানা তথ্য Logo লাখাইয়ে ভি.ডব্লিউ.বি উপকারভোগীদের মাঝে খাদ্যশস্য বিতরণ Logo জাতিসংঘ সদর দপ্তরের সামনে মাধবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান Logo মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo সিএনজি থামিয়ে যুবককে জিম্মি করে হাত-পা বেঁধে ৩০ হাজার টাকা-মোবাইল লুট Logo হবিগঞ্জের ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক, এনসিএলে ছয় ক্রিকেটার Logo মাহমুদউল্লাহ, নাসির ও ইমরুলদের নিয়ে বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

হবিগঞ্জে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত

শেখ ইমন আহমেদ, স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের চুনারুঘাটে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন—চুনারুঘাট উপজেলার হলহলিয়া গ্রামের আলী আজগর খানের ছেলে মুহাদ্দিস খান (২০) এবং একই উপজেলার সতং গ্রামের শেখ কাইয়ুম মিয়ার ছেলে শেখ নয়ন মিয়া (২১)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চুনারুঘাট-সাতছড়ি সড়কের চানপুর বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে একটি মোটরসাইকেলে করে মুহাদ্দিস খান ও শেখ নয়ন মিয়া সাতছড়ির দিকে যাচ্ছিলেন। তারা চানপুর বাগান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। এ সময় ইজিবাইকের দুই যাত্রী গুরুতর আহত হন।

খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। সংঘর্ষের পর দুই আরোহী ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত

error:

হবিগঞ্জে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত

আপডেট সময় ০৮:১৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬