ঢাকা ১২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo সিএনজি থামিয়ে যুবককে জিম্মি করে হাত-পা বেঁধে ৩০ হাজার টাকা-মোবাইল লুট Logo হবিগঞ্জের ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক, এনসিএলে ছয় ক্রিকেটার Logo মাহমুদউল্লাহ, নাসির ও ইমরুলদের নিয়ে বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা Logo লাখাইয়ে টমটম চালক আরজান হত্যার বিচার দাবিতে মানববন্ধন Logo চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি ৩৫১ প্রার্থী Logo শেখ ইমাদ উদ্দিনকে গুণীজন সংবর্ধনা দিল তাহযিবুল উম্মাহ মাদরাসা Logo হাইমচরে চোরাই ব্যাটারি উদ্ধারে গ্রেপ্তার দুই Logo নাসিরনগরে পরিকল্পিত সন্ত্রাসের অভিযোগে বিএনপির বিক্ষোভ সমাবেশ Logo নোয়াপাড়ায় মোস্তাফিজুরকে হুইল চেয়ার প্রদান

সিএনজি থামিয়ে যুবককে জিম্মি করে হাত-পা বেঁধে ৩০ হাজার টাকা-মোবাইল লুট

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড থেকে সিএনজিচালিত অটোরিকশায় পীরবাড়ি যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন সাগর নামে এক যুবক। ছিনতাইকারীরা তাঁকে জিম্মি করে হাত-পা বেঁধে প্রায় ৩০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাতে বিশ্বরোড-পীরবাড়ি সড়কের সুহিলপুর বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাগরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায়। তিনি পীরবাড়ির ‘কমফোর্ট সুজ’ কোম্পানিতে এসআর হিসেবে কর্মরত।

সাগরের ভাষ্য অনুযায়ী, রাতে কাজ শেষে বিশ্বরোড থেকে সিএনজিচালিত অটোরিকশায় পীরবাড়ির উদ্দেশে রওনা হন তিনি। পথে সুহিলপুর বাজারসংলগ্ন এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি সিএনজিটি থামান। পরে তাঁকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলেন তারা।

একপর্যায়ে তাঁর কাছে থাকা প্রায় ৩০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায় ছিনতাইকারীরা। পরে তাঁকে ঘটনাস্থলে ফেলে রেখে দ্রুত সেখান থেকে চলে যায় বলে অভিযোগ করেন সাগর।

ঘটনাটি জানাজানি হওয়ার পর বিশ্বরোড-পীরবাড়ি সড়কে চলাচলকারী যাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাতের বেলায় সড়কের বিভিন্ন স্থানে অপরাধীদের তৎপরতা নিয়ে তারা উদ্বিগ্ন।

এ ঘটনায় থানায় কোনো অভিযোগ বা মামলা হয়েছে কি না এবং জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো পদক্ষেপ নিয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

error:

সিএনজি থামিয়ে যুবককে জিম্মি করে হাত-পা বেঁধে ৩০ হাজার টাকা-মোবাইল লুট

আপডেট সময় ১১:৫০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬