ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মদিনায় মসজিদে নববী থেকে বিশ্বম্ভরপুরের ওমরাহযাত্রী নারী নিখোঁজ, পরিবারের আকুতি Logo নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারে গিয়ে পালানোর সুযোগ দেওয়ার অভিযোগ, এসআই ক্লোজড Logo লাখাইয়ের কৃতি সন্তান ডা. জি এম মঈন উদ্দিন পেলেন PGPN সার্টিফিকেট Logo আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ Logo ইউপি নির্বাচন বিধিমালা সংশোধন: বেড়েছে ব্যয়সীমা, জামানত ও প্রার্থিতা বাতিলের ক্ষমতা Logo মাধবপুরে অবৈধভাবে সার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা Logo নোয়াপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে সপ্তাহে ৩ দিন থাকবে চিকিৎসক, স্বস্তি দরিদ্র রোগীদের Logo লাখাইয়ে প্রথমবার মুড়িকাটা পেঁয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধন Logo অলি উল্লাহর মৃত্যুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের শোক Logo নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার:

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারে গিয়ে পালানোর সুযোগ দেওয়ার অভিযোগ, এসআই ক্লোজড

ডেস্ক নিউজ বাংলার খবর ২৪:
নওগাঁর বদলগাছীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারে গিয়ে তাকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার অভিযোগে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। তবে অভিযুক্ত এসআই দাবি করেছেন, গ্রেপ্তারের বিষয়টি টের পেয়ে ওই নেতা মোটরসাইকেলে করে পালিয়ে যান।

প্রত্যাহার হওয়া এসআই অসিত কুমার বদলগাছী থানায় কর্মরত ছিলেন। গ্রেপ্তার হওয়া রাকিবুল হাসান বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের আক্কেলপুর গ্রামের বাসিন্দা। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা সহসভাপতি হিসেবে পরিচিত।

পুলিশ সূত্রে জানা যায়, রাকিবুল হাসানের বিরুদ্ধে আদালতে একটি সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ওই পরোয়ানার ভিত্তিতে গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করতে অভিযান চালায় বদলগাছী থানার পুলিশ। অভিযানে এসআই অসিত কুমার উপস্থিত ছিলেন। পুলিশের দাবি, ওই সময় দায়িত্বে অবহেলার কারণে রাকিবুল পালিয়ে যাওয়ার সুযোগ পান।

বিষয়টি জানতে পেরে ওই রাতেই এসআই অসিত কুমারকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। পরে একই দিন ভোররাতে তার বাড়িতে অভিযান চালিয়ে রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়। ওই অভিযানে নেতৃত্ব দেন এসআই অসিত কুমারই।

বদলগাছী থানার এসআই অসিত কুমার অভিযোগ অস্বীকার করে বলেন, প্রথমবার রাকিবুলকে গ্রেপ্তারের চেষ্টা করার সময় সে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এরপর কেউ কেউ টাকা নিয়ে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ ছড়িয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।

তিনি বলেন, দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে তিনিই রাকিবুল হাসানকে গ্রেপ্তার করেছেন। ছাত্রলীগের নেতা হিসেবে কাউকে ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, প্রথম দফায় রাকিবুলকে গ্রেপ্তার করতে গিয়ে দায়িত্বে অবহেলার অভিযোগে এসআই অসিত কুমারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাকে প্রত্যাহার করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মদিনায় মসজিদে নববী থেকে বিশ্বম্ভরপুরের ওমরাহযাত্রী নারী নিখোঁজ, পরিবারের আকুতি

error:

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারে গিয়ে পালানোর সুযোগ দেওয়ার অভিযোগ, এসআই ক্লোজড

আপডেট সময় ০৯:৫৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬