
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক মো. মঈনউদ্দীন গউছ। একই সভায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আব্দুল হামিদ সেলিম।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিদ্যালয়ের মিলনায়তনে ম্যানেজিং কমিটির সভায় গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত সভাপতি মো. মঈনউদ্দীন গউছ দৈনিক মানবজমিনের মাধবপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সক্রিয় সদস্য।
নির্বাচন পরিচালনায় প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন। সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মশিউর রহমান। পোলিং এজেন্টের দায়িত্ব পালন করেন দেবাশীষ দাশ।
নির্বাচন শেষে প্রতিক্রিয়ায় সভাপতি মো. মঈনউদ্দীন গউছ বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে শিক্ষক, অভিভাবক এবং ম্যানেজিং কমিটির সদস্যদের সহযোগিতা নিয়ে কাজ করতে চান তিনি। সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়টিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলার খবর ডেস্ক : 




















