ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo Logo কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা Logo মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে উচ্চবাচ্য, এজলাস ছাড়লেন আপিল বিভাগের পুরো বেঞ্চ Logo মাদক উদ্ধার ও কর্মদক্ষতায় দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ এএসআই দেলোয়ার Logo নিউজ প্রকাশের একদিনেই সংস্কার হলো হাইমচর সরকারি কলেজের সামনের সড়ক Logo মাধবপুরে বিশ্ব সাক্ষরতা দিবসে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি Logo দুই দিনে বুল্লা বাজারে ৪ দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা Logo বিদ্যুৎ-গ্যাস বিল দিতে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ, যেভাবে মিলবে Logo লাখাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা Logo আজ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

দুই দিনে বুল্লা বাজারে ৪ দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

পারভেজ হাসান লাখাই প্রতিনিধি:হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা বাজারে মাত্র দুই দিনের ব্যবধানে চারটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গত ৭ ও ৮ সেপ্টেম্বর পৃথক সময়ে এসব চুরির ঘটনা ঘটে। একের পর এক চুরির ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বুল্লা বাজারে গত দুই থেকে তিন মাস ধরে নিয়মিত চুরির ঘটনা ঘটছে। প্রায় প্রতিদিনই বাজারের কোনো না কোনো দোকানে চুরির ঘটনা ঘটছে বলে দাবি তাদের। এতে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দিন দিন বাড়ছে।
ব্যবসায়ীরা জানান, রাতের আঁধারে দোকানের তালা ভেঙে কিংবা বিভিন্ন কৌশলে দোকানে প্রবেশ করে চোরেরা নগদ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে যাচ্ছে। পরপর কয়েকটি চুরির ঘটনায় ব্যবসায়ীরা এখন রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরতেও আতঙ্কিত হয়ে পড়েছেন।
গত ৭ ও ৮ সেপ্টেম্বর মাত্র দুই দিনে চারটি দোকানে চুরির ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে চুরি চললেও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা না থাকায় চোরেরা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ ব্যবসায়ীদের।
বুল্লা বাজারের ব্যবসায়ীরা দ্রুত চুরির ঘটনাগুলো তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে বাজারে রাতের নিরাপত্তা জোরদার, নিয়মিত পুলিশি টহল এবং প্রয়োজনীয় নজরদারি ব্যবস্থা চালুর আহ্বান জানিয়েছেন তারা।
ব্যবসায়ীদের দাবি, বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই ব্যবসায়ী ও বাজার সংশ্লিষ্টদের নিরাপত্তায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

error:

দুই দিনে বুল্লা বাজারে ৪ দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

আপডেট সময় ০১:৩৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬