ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খাদ্যশস্যের মজুত বেড়ে ২৩ লাখ ৫৯ হাজার টন, নিরাপদ সীমা ১৬ লাখ Logo আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ Logo নির্বাচনকে ঘিরে আন্দিউড়ায় গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরী Logo ধর্মঘর কাঁচা সবজি বাজারে কাদা-পানিতে চরম দুর্ভোগ Logo মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo প্রজন্মের প্রতিধ্বনি লাখাইয়ের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo ২৯ বছরেও নিজস্ব ভবন নেই মাধবপুর পৌরসভার Logo বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর ভিটেমাটি দখলের অভিযোগ, নিরাপত্তা-সহায়তা চান মা-মেয়ে Logo গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ২ Logo মোদির সঙ্গে আজ বৈঠকে পুতিন, গুরুত্ব পাবে প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা

লাখাইয়ে পিতার বিরুদ্ধে ছেলের মামলা: ৪ জন গ্রেফতার

পারভেজ হাসান লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলার করাব ইউনিয়নের আগাপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিতা ও ভাইয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগে মামলা করেছেন অকিল সরকার নামের এক যুবক। এ ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় এজাহারনামীয় চারজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর দিবাগত রাতে করাব ইউনিয়নের আগাপুর গ্রামে পারিবারিক বিষয় নিয়ে পিতা অনিল সরকার ও ছেলে অকিল সরকারের মধ্যে বিরোধ বাধে। একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় ছেলে অকিল সরকার বাদী হয়ে লাখাই থানায় তার পিতা অনিল সরকারসহ ৮ জনকে আসামি করে একটি মারধরের মামলা দায়ের করেন।

মামলার পর লাখাই থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এজাহারনামীয় চারজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন— সকিল সরকার (৩৫),পরেশ সরকার (৫৫),নিখিল সরকার (৪০),নরেশ সরকার (৫২)সকলেই করাব ইউনিয়নের আগাপুর গ্রামের বাসিন্দা।
লাখাই থানার পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

খাদ্যশস্যের মজুত বেড়ে ২৩ লাখ ৫৯ হাজার টন, নিরাপদ সীমা ১৬ লাখ

error:

লাখাইয়ে পিতার বিরুদ্ধে ছেলের মামলা: ৪ জন গ্রেফতার

আপডেট সময় ০৬:২৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬