ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, গৃহবধূ আটক Logo মাধবপুরে প্রাইভেট পড়ে ফেরার পথে স্কুলছাত্রকে পাইপ দিয়ে মারধর, সাইকেল ছিনতাইয়ের অভিযোগ Logo মনতৈল হত্যা মামলায় আশরাফের নাম প্রত্যাহারের দাবিতে লাখাইয়ে মানববন্ধন Logo ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ উপলক্ষে হাইমচরে জামায়াতের পোস্টার বিতরণ Logo হবিগঞ্জে বিজিবির পৃথক অভিযানে অস্ত্র, মদ ও চোরাচালানি পণ্যসহ দুইজন আটক Logo মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’ Logo অপহরণের পর সিলেটের শাহপরান এলাকায় ফেলে রাখা হলো অষ্টম শ্রেণির ছাত্রকে Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামকে মাধবপুরে ফুলেল শুভেচ্ছা Logo শতভাগ ছানিমুক্ত নোয়াপাড়া ইউনিয়ন গড়তে চক্ষু চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালা Logo শিক্ষক বদলি, রাস্তায় নামল শিক্ষার্থীরা আফসানাকে ফেরাতে মানববন্ধন

মনতৈল হত্যা মামলায় আশরাফের নাম প্রত্যাহারের দাবিতে লাখাইয়ে মানববন্ধন

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার করাব ইউনিয়নের মনতৈল (শামপুর) গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিহত নাজমুল হাসান হত্যা মামলায় মো. আসাদুজ্জামান আশরাফকে নির্দোষ দাবি করে তাঁর নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় লাখাই উপজেলার বুল্লা বাজারে গ্রামবাসী ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, গত ২৭ আগস্ট মনতৈল গ্রামে সংঘর্ষের সময় আসাদুজ্জামান আশরাফ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তাঁদের ভাষ্য অনুযায়ী, তিনি অন্য গ্রামে নিজের কাজে ছিলেন এবং সংঘর্ষের খবর পেয়ে বুল্লা বাজার থেকে স্থানীয় এক ব্যবসায়ী নেতাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান।

বক্তারা অভিযোগ করেন, পারিবারিক আত্মীয়তার সম্পর্কের কারণে তাঁকে হত্যা মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে ৬ নম্বর আসামি করা হয়েছে। তাঁর সম্পৃক্ততা যাচাইয়ে বুল্লা বাজারের সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোনের অবস্থান (লোকেশন) পরীক্ষা করার দাবি জানান তাঁরা। একই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাঁর নাম মামলা থেকে প্রত্যাহারের দাবি জানানো হয়।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বাদশা মিয়া, লাখাই উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব আলম মালু, লাখাই উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বি, ৩ নম্বর মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান সারোয়ার জনি, সাংবাদিক পারভেজ হাসান, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সামছুল আলম মালদার মিয়া, ছাত্রনেতা রবিউল ইসলাম রবি, শাওন আহমেদ সেন্টু, রিপন মিয়া, আজমল ও টেনু মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

এর আগে ব্যক্তিগত ব্যস্ততার কারণে মানববন্ধনে সশরীরে উপস্থিত হতে না পারা আসাদুজ্জামান আশরাফ তাঁর লিখিত বক্তব্যে নিহত নাজমুল হাসানের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য প্রশাসন ও সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানান তিনি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, গৃহবধূ আটক

error:

মনতৈল হত্যা মামলায় আশরাফের নাম প্রত্যাহারের দাবিতে লাখাইয়ে মানববন্ধন

আপডেট সময় ০৯:৫২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬