ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামকে মাধবপুরে ফুলেল শুভেচ্ছা Logo শতভাগ ছানিমুক্ত নোয়াপাড়া ইউনিয়ন গড়তে চক্ষু চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালা Logo শিক্ষক বদলি, রাস্তায় নামল শিক্ষার্থীরা আফসানাকে ফেরাতে মানববন্ধন Logo সাংবাদিক আইয়ুব খানের মায়ের ইন্তেকাল Logo শতবর্ষী ঐতিহ্যবাহী রাঢিশাল করাব উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণের জোরালো দাবি Logo হাইমচরে ৩০ পিস ইয়াবাসহ ৭ মামলার আসামি গ্রেপ্তার Logo চা বাগান থেকে উদ্ধার বানরের বাচ্চা, ফেরানো হলো বনে Logo শিমুলঘরে সড়কের পাশের খালে পরিত্যক্ত টমটম, ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন Logo হাইমচরে ঘরের ভেতর থেকে ইজি বাইক চুরি, বিপাকে পাঁচ সদস্যের পরিবার Logo মাধবপুরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, ম্যানেজারসহ আটক ১০

হাইমচরে ঘরের ভেতর থেকে ইজি বাইক চুরি, বিপাকে পাঁচ সদস্যের পরিবার

আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি চাঁদপুরের হাইমচর উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের কাটাখালী বাজার সংলগ্ন লামচরী গ্রামের বেপারী বাড়ি থেকে জহির তপাদার নামে এক ব্যক্তির একটি ইজি বাইক (অটো) চুরি হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে আনুমানিক রাত ২টা থেকে ৫টার মধ্যে এ চুরির ঘটনা ঘটে বলে পরিবার সূত্রে জানা গেছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে ইজি বাইকটি ঘরের ভেতরে রাখা হয়েছিল। বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে জহির তপাদার ও তাঁর দুই ছেলে ঘর থেকে বের হলে দেখতে পান, ঘরের দরজা খোলা এবং ভেতরে রাখা ইজি বাইকটি নেই। পরে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও সেটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

চুরি যাওয়া ইজি বাইকটি ছিল পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম। মালিক জহির তপাদার নিজে অসুস্থ। তাঁর স্ত্রী রোজিনা বেগমও অসুস্থ। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে পড়াশোনা করছে। ফলে ইজি বাইকটি চুরি হয়ে যাওয়ার পর সংসারের খরচ, সন্তানদের পড়াশোনা এবং চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পড়েছে পরিবারটি।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামকে মাধবপুরে ফুলেল শুভেচ্ছা

error:

হাইমচরে ঘরের ভেতর থেকে ইজি বাইক চুরি, বিপাকে পাঁচ সদস্যের পরিবার

আপডেট সময় ০৪:৫৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬