ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামকে মাধবপুরে ফুলেল শুভেচ্ছা Logo শতভাগ ছানিমুক্ত নোয়াপাড়া ইউনিয়ন গড়তে চক্ষু চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালা Logo শিক্ষক বদলি, রাস্তায় নামল শিক্ষার্থীরা আফসানাকে ফেরাতে মানববন্ধন Logo সাংবাদিক আইয়ুব খানের মায়ের ইন্তেকাল Logo শতবর্ষী ঐতিহ্যবাহী রাঢিশাল করাব উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণের জোরালো দাবি Logo হাইমচরে ৩০ পিস ইয়াবাসহ ৭ মামলার আসামি গ্রেপ্তার Logo চা বাগান থেকে উদ্ধার বানরের বাচ্চা, ফেরানো হলো বনে Logo শিমুলঘরে সড়কের পাশের খালে পরিত্যক্ত টমটম, ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন Logo হাইমচরে ঘরের ভেতর থেকে ইজি বাইক চুরি, বিপাকে পাঁচ সদস্যের পরিবার Logo মাধবপুরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, ম্যানেজারসহ আটক ১০

মাধবপুরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, ম্যানেজারসহ আটক ১০

জালাল উদ্দিন লস্কর,স্টাফ রিপোর্টার হবিগঞ্জের মাধবপুরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ম্যানেজারসহ ১০ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মাধবপুর বাজারের বিউটি খাবার হোটেলের তৃতীয় তলায় অবস্থিত তাজ মহল আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, অভিযানে চার নারী ও ছয় পুরুষকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে হোটেলটির ম্যানেজার মো. তোফাজ্জল (২৫) রয়েছেন।

বুধবার রাত ১০টার পর বিষয়টি নিশ্চিত করেন মাধবপুর থানার সেকেন্ড অফিসার এসআই প্রদীপ সরকার।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে তাজ মহল আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়। হোটেলে কয়েকজন নারী-পুরুষ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

অভিযানে আটক ব্যক্তিরা হলেন মাধবপুর থানার সজিব মিয়া (২০), সুমাইয়া (২০), নুরুন্নাহার ওরফে খাদিজা (৪০), সুরঞ্জিত পাল সোহেল, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার মো. রুবেল (২৫), বিজয়নগর থানার মো. জালাল উদ্দিন (২৮), মোছা. খাদিজা (২১), মুন্নী আক্তার (২৩), মো. তোফাজ্জল (২৫) এবং নীলফামারীর জলঢাকা থানার আঃ রশিদ (৩১)।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা বলেন, আটক ব্যক্তিদের থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামকে মাধবপুরে ফুলেল শুভেচ্ছা

error:

মাধবপুরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, ম্যানেজারসহ আটক ১০

আপডেট সময় ১২:৪৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬