ঢাকা ০৭:২১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নোয়াপাড়ায় মেডিকেল অ্যাসিস্ট্যান্টের বিরুদ্ধে চোখের চিকিৎসার অভিযোগ, দৃষ্টিশক্তি হারানোর শঙ্কা Logo মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি Logo মাধবপুরে র‍্যাবের অভিযানে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারি, ৮ শিক্ষার্থী বহিষ্কার। Logo রাজধানীতে বিশেষ অভিযান: মোহাম্মদপুর, লালবাগ ও বংশালে গ্রেপ্তার ৪৫ Logo সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব Logo সেপ্টেম্বরেই বাংলাদেশ থেকে ২ লাখ শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু করবে মালয়েশিয়া Logo ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস, দীর্ঘ চিকিৎসা শেষে ঢাকায় ফেরার প্রস্তুতি Logo হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা Logo হাইমচরে অপরাধ দমনে কঠোর অবস্থানের আহ্বান এমপি মানিকের

মাধবপুরে র‍্যাবের অভিযানে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জালাল উদ্দিন লস্কর স্টাফ রিপোর্টার
হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৩ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি যাত্রীবাহী পরিবহনও জব্দ করা হয়েছে।
র‍্যাব-৯-এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল রোববার (৩০ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টা ৫ মিনিটে মাধবপুর উপজেলার মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযানটি পরিচালনা করে।

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি যাত্রীবাহী পরিবহনে করে কয়েকজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ঢাকার দিকে যাচ্ছেন। এ তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট পরিচালনাকালে সন্দেহভাজন একটি যাত্রীবাহী পরিবহন থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় পরিবহন থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে এবং দেহ তল্লাশি করে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. আব্দুল্লাহ মিয়া (৪০), পিতা-আব্দুস সামাদ, সাং-শিমুলতলা, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ এবং মারুফা আক্তার (২৬), স্বামী-আলী মিয়া।

র‍্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

র‍্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

নোয়াপাড়ায় মেডিকেল অ্যাসিস্ট্যান্টের বিরুদ্ধে চোখের চিকিৎসার অভিযোগ, দৃষ্টিশক্তি হারানোর শঙ্কা

error:

মাধবপুরে র‍্যাবের অভিযানে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৪১:১৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬