
বাংলার খবর ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুর, লালবাগ ও বংশাল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় পৃথকভাবে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, মোহাম্মদপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেপ্তার করেছে। একই অভিযানে লালবাগ থানা পুলিশ ৮ জন এবং বংশাল থানা পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিরা রয়েছেন।
রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনের অংশ হিসেবে এসব বিশেষ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
বাংলার খবর ডেস্ক : 























