ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা Logo হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে মেম্বার প্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর উঠান বৈঠক Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম Logo মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট Logo হবিগঞ্জে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদণ্ড Logo হাইমচরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, শতাধিক শিক্ষার্থীকে সচেতনতা

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

বাংলার খবর ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) শুরু হচ্ছে। বিকেল ৩টায় সংসদ অধিবেশন বসার কথা রয়েছে। এ অধিবেশনে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন এবং জাতীয় মানবাধিকার কমিশন আইনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিলের খসড়া উত্থাপনের সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া অধিবেশনে সংসদীয় বিভিন্ন স্থায়ী কমিটি গঠনের বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে। চলমান বিদ্যুৎ, গ্যাস ও সার সংকটসহ জনজীবন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংসদে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে তৃতীয় অধিবেশনের মেয়াদ কত দিন হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে অধিবেশনকে কেন্দ্র করে সংসদ ভবন ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংসদ এলাকা ও এর পার্শ্ববর্তী স্থানে সভা-সমাবেশ, মিছিল এবং সব ধরনের বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মহানগর পুলিশ।
আজকের অধিবেশনে গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন, সংসদীয় স্থায়ী কমিটি গঠন এবং দেশের চলমান বিভিন্ন সংকট নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা।

জনপ্রিয় সংবাদ

নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা

error:

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

আপডেট সময় ০৪:০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬