ঢাকা ১১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে মাছের খাবারের বস্তায় লুকানো ভারতীয় চা-পাতা, মেহেদী-জিরাসহ কোটি টাকার পণ্য জব্দ Logo মাধবপুরে পুলিশের অভিযানে ৩ চোরাই গরু উদ্ধার, দুই যুবক আটক Logo বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক হলেন মুহাম্মদ কাদের গনি চৌধুরী Logo নবাগত ইউএনও-ওসির সঙ্গে ইসলামী আন্দোলনের নেতাদের মতবিনিময় Logo হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ; সিলেট ও সুনামগঞ্জ দেখবেন জি কে গউছ Logo ৬৪ জেলার দেখভালে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ, জেনে নিন কার দায়িত্বে কোন জেলা Logo নাসিরনগরে হরিপুর দরবার শরিফের উদ্যোগে জশনে জুলুস ও বর্ণাঢ্য র‍্যালি Logo আপিল বিভাগে নতুন বিচারপতি মো. হাবিবুল গনি Logo মাধবপুরের ৭৭ স্কুলে প্রধান শিক্ষক নেই, ৬৪ সহকারী শিক্ষকের পদও শূন্য Logo দক্ষিণ করাব পীতবসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত নাজমুল হক সুমন

মাধবপুরে খান্দুরা শরীফের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঐতিহ্যবাহী খান্দুরা শরীফের উদ্যোগে জশনে জুলুস র‌্যালি, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকালে খান্দুরা দরবার শরীফের পীরজাদা সৈয়দ রেজাউল কামাল ওয়াসিমের সভাপতিত্বে কাশিমনগর বাজার থেকে বর্ণাঢ্য জশনে জুলুস র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মনতলা শাহজালাল সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগসহ স্থানীয় আশেকান, ভক্ত-মুরিদান এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‌্যালিকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

র‌্যালি শেষে মনতলা শাহজালাল সরকারি কলেজ মাঠে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

পরে কলেজ মাঠে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক ভক্ত, মুরিদান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে মাছের খাবারের বস্তায় লুকানো ভারতীয় চা-পাতা, মেহেদী-জিরাসহ কোটি টাকার পণ্য জব্দ

error:

মাধবপুরে খান্দুরা শরীফের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস

আপডেট সময় ১২:২০:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬