
জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস এম ফয়সলের জন্য মাধবপুর উপজেলা পরিষদে নির্মিত নতুন পরিদর্শন কক্ষ উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় মাধবপুর উপজেলা পরিষদের নিচতলায় নবনির্মিত এ পরিদর্শন কক্ষের উদ্বোধন করেন সংসদ সদস্য এস এম ফয়সল।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ শাহজাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমরুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এ ছাড়া মাধবপুর উপজেলা বিএনপি ও মাধবপুর পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে সংসদ সদস্য এস এম ফয়সল নবনির্মিত পরিদর্শন কক্ষটি ঘুরে দেখেন। সংশ্লিষ্টরা জানান, উপজেলা পরিষদে এ পরিদর্শন কক্ষ স্থাপনের ফলে সংসদ সদস্যের সরকারি বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় ও যোগাযোগের ক্ষেত্রে আরও সুবিধা হবে।
বাংলার খবর ডেস্ক : 




















