
জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের মাধবপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেল ৪টায় মাধবপুর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী এবং সাধারণ সম্পাদক কায়েস আহমেদ সালমানসহ বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ‘নজরুল বর্ষ’ উপলক্ষে মাধবপুর উপজেলায় পাঁচটি বিভাগে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভাগগুলো হলো—নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, অভিনয় ও নৃত্য।
প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য পৃথক ক্যাটাগরিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হবে। ইউনিয়ন পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ীরা উপজেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবেন। উপজেলা পর্যায়ে বিজয়ীদের মধ্য থেকে নির্বাচিত প্রতিযোগীরা পরবর্তী ধাপে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
প্রস্তুতিমূলক সভায় প্রতিযোগিতার সার্বিক আয়োজন, অংশগ্রহণকারী নির্বাচন এবং ইউনিয়ন পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বাংলার খবর ডেস্ক : 























