ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল Logo জামালপুরে বিক্রির উদ্দেশ্যে নেওয়া ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, ৫ জনের কারাদণ্ড Logo মাধবপুর উপজেলা পরিষদে এমপি এস এম ফয়সলের পরিদর্শন কক্ষ উদ্বোধন Logo মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা Logo হাইমচরে নবাগত ইউএনওকে বরণ, বিদায়ী ইউএনও অমিত রায়কে সংবর্ধনা Logo লাখাইয়ে রোপা আমন আবাদের ধুম: Logo মাধবপুরে শ্রেণিকক্ষ সংকটে উজ্জ্বলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান Logo একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ও ক্লাস শুরুর নতুন তারিখ নির্ধারণ Logo খোয়াই নদীর ভাঙনে প্লাবিত মিরপুর-ধুলিয়াখাল সড়ক, চরম ভোগান্তিতে এলাকাবাসী Logo জামালপুরে বহুতল ভবনের জানালা দিয়ে পানি চাইল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ও ক্লাস শুরুর নতুন তারিখ নির্ধারণ

চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির আবেদন গ্রহণ ও শ্রেণি কার্যক্রম শুরুর সময় কিছুটা এগিয়ে আনা হয়েছে। বোর্ডের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর থেকে অনলাইনে ভর্তির প্রথম পর্যায়ের আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর দ্রুততম সময়ের মধ্যে ভর্তিপ্রক্রিয়া শেষ করে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির নতুন ক্লাস শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিক্ষার্থীদের শিক্ষাবর্ষের সেশনজট ও শিক্ষার স্বাভাবিক গতি বজায় রাখতেই সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে।

অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, “আগামী মাসের ২ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর যাবতীয় কাজ শেষে ২২ সেপেম্বর পর্যন্ত ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং ২৩ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে নতুন বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।”

ভর্তির নিয়মকানুনের বিষয়ে তিনি আরও উল্লেখ করেন যে, একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে গত বছরের নীতিমালাই বহাল থাকছে। শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর আজই আনুষ্ঠানিকভাবে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে এই ভর্তি নীতিমালা প্রকাশ করা হতে পারে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এর আগে প্রাথমিক খসড়ায় আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ভর্তির আবেদন গ্রহণ শুরু করে এবং সব আনুষ্ঠানিকতা শেষে ১২ নভেম্বর থেকে ক্লাস শুরুর একটি প্রস্তাবনা তৈরি করা হয়েছিল। তবে সেশনজট কমানো ও শিক্ষার্থীদের দ্রুত শিক্ষাজীবনে ফিরিয়ে আনার স্বার্থে শিক্ষা মন্ত্রণালয় ওই প্রস্তাবে সায় দেয়নি। মন্ত্রণালয় সময়সীমা এগিয়ে আনার নির্দেশনা দিলে শিক্ষা বোর্ডগুলো নতুন এই পুনর্নির্ধারিত সময়সূচি চূড়ান্ত করে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল

error:

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ও ক্লাস শুরুর নতুন তারিখ নির্ধারণ

আপডেট সময় ০৪:১৮:০০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬