ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খড়মপুর মাজারে দীর্ঘ ১৯ ঘণ্টা টাকা গুনলেন ৪০ জন, উঠল যত Logo সার ডিলার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদনের শেষ সময় আগামী ৩১ আগস্ট Logo চুনারুঘাটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি ও আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২ Logo চুনারুঘাটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি রাসেল মিয়া গ্রেপ্তার Logo মাধবপুরে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের কাছ থেকে বাড়তি টাকা আদায় Logo চুনারুঘাটে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেফতার Logo চুনারুঘাটে ১১ পিস ইয়াবা ও ৮ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ১ Logo ব্যাংক-বিকাশ প্রতারণা: হবিগঞ্জে ডিবির অভিযানে ৩ জন গ্রেপ্তার, উদ্ধার ৬ লাখ ৬৫ হাজার টাকা Logo লাখাইয়ে ৫ মামলার মাদক কারবারি মাহফুজ মিয়া ১ বছরের সশ্রম কারাদণ্ডে গ্রেফতার Logo নেপালের সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ

লাখাইয়ে ৫ মামলার মাদক কারবারি মাহফুজ মিয়া ১ বছরের সশ্রম কারাদণ্ডে গ্রেফতার

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রাম থেকে চিহ্নিত মাদক কারবারি মাহফুজ মিয়া (৪৬)-কে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডের সাজায় গ্রেফতার করেছে লাখাই থানা পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) রাত ৯টার দিকে ভাদিকারা গ্রামে নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত মাহফুজ মিয়া ভাদিকারা গ্রামের মৃত ঠান্ডা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, লাখাই থানার মামলা নং-৭, তারিখ ২১ জানুয়ারি ২০২১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০(ক)/৪১ ধারায় দায়ের করা মামলার বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সম্প্রতি মাহফুজ মিয়াকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

পুলিশের তথ্য অনুযায়ী, মাহফুজ মিয়া দীর্ঘদিন ধরে মাদকসংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে মোট পাঁচটি মাদকের মামলা রয়েছে। এর আগে তিনি বিভিন্ন মেয়াদে কারাভোগও করেছেন বলে পুলিশ জানিয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে লাখাই থানার এএসআই ওয়াসিম ও এএসআই খাইরুলের নেতৃত্বে পুলিশের একটি দল ভাদিকারা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে নিজ বসতবাড়ি থেকে মাহফুজ মিয়াকে গ্রেফতার করা হয়।

লাখাই থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবার ও সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

খড়মপুর মাজারে দীর্ঘ ১৯ ঘণ্টা টাকা গুনলেন ৪০ জন, উঠল যত

error:

লাখাইয়ে ৫ মামলার মাদক কারবারি মাহফুজ মিয়া ১ বছরের সশ্রম কারাদণ্ডে গ্রেফতার

আপডেট সময় ০৬:২৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬