
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার তেঘরিয়া পূর্ব গ্রামে তুচ্ছ ঘটনা ও পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে তেঘরিয়া গ্রামের শাহ আলমের ছেলে জুবায়েরের সঙ্গে একই গ্রামের সজু মিয়ার ভাতিজার চট্টগ্রামে টাকা পাওনা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে রোববার সকালে শাহ আলমের লোকজন ও সজু মিয়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সংঘর্ষের খবর পেয়ে স্থানীয় লোকজন ও সচেতন ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থলে এগিয়ে এসে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আকস্মিক সংঘর্ষের ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষের ঘটনায় পরবর্তী কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বাংলার খবর ডেস্ক : 
























