ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ের বুল্লা বাজারে নৈশ চুরির হিড়িক, কয়েকদিনে দফায় দফায় চুরি Logo মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ আর নেই, বয়স হয়েছিল ১০০ বছর Logo মাধবপুরে ৫ কেজি গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়ার যুবক আটক Logo চুনারুঘাট-মাধবপুর সীমান্তে ৭ লাখ ২৯ হাজার টাকার গরু-মদ জব্দ Logo মাধবপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo হাইমচরে কিশোর গ্যাং দমনে পুলিশের অভিযান, আটক ৪৮ Logo জানুয়ারিতে সংসদে উঠতে পারে সংবিধান সংশোধন বিল, পাসের পর গণভোট Logo লাখাইয়ে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই বিক্রেতাকে ৫৫ হাজার টাকা জরিমানা Logo লাখাইয়ের মুড়িয়াউক প্রাথমিক বিদ্যালয়ে এক দশক ধরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে শিক্ষার্থীরা Logo হাইমচরে গাঁজাসহ গ্রেপ্তার ২

শপথ নিলেন পিএসসির নতুন ৪ সদস্য

স্পেশাল করেসপন্ডেন্ট, বাংলার খবর

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন নিয়োগপ্রাপ্ত চার সদস্য আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি তাদের শপথবাক্য পাঠ করান।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন। এ সময় আপিল বিভাগের বিচারপতি ও পিএসসির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৬ আগস্ট সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী পিএসসির নতুন চার সদস্য হিসেবে নিয়োগ পান—মো. নজরুল ইসলাম, মোহাম্মদ আলী, ড. মো. ফেরদৌস হোসেন ও ইয়াসমিন গফুর। সংবিধানের প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাদের এই নিয়োগ দেন। তারা যোগদানের তারিখ থেকে ৫ বছর মেয়াদে অথবা বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন। নতুন এই চার সদস্য যুক্ত হওয়ার ফলে বর্তমানে পিএসসিতে চেয়ারম্যানসহ মোট সদস্যের সংখ্যা দাঁড়াল ২১ জনে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ের বুল্লা বাজারে নৈশ চুরির হিড়িক, কয়েকদিনে দফায় দফায় চুরি

error:

শপথ নিলেন পিএসসির নতুন ৪ সদস্য

আপডেট সময় ০৯:৩৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬