
লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাইয়ে গাঁজা সেবন ও চুরির অভিযোগে মো. উজ্জল মিয়া (৩৮) নামে এক যুবককে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে লাখাই থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানা পুলিশের একটি দল তেঘরিয়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় নিজ বাড়ি থেকে উজ্জল মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি তেঘরিয়া গ্রামের আক্কাছ মোল্লার ছেলে।
পুলিশের দাবি, উজ্জল মিয়ার বিরুদ্ধে মাদক সেবন ও এলাকায় চুরির একাধিক অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলার খবর ডেস্ক : 























