
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস উদ্দিন আহমেদ।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ বৃহস্পতিবার (৩০ জুলাই) এ তথ্য জানিয়েছে।
দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা ও বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে ব্যবস্থাপনা কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন দায়িত্বে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন।
বাংলার খবর ডেস্ক : 























