ঢাকা ১২:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ঘোড়ার পা ভাঙার প্রতিশোধ, নাকি এক বীরের জেদ? লাখাই থানা প্রতিষ্ঠার প্রচলিত ইতিহাস Logo লাখাইয়ের ফরদাবাদে ৩০০ ফুটের নড়বড়ে বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী সেতুর দাবিতে এলাকাবাসী Logo বিশ্বকাপ উন্মাদনায় শাহজালালপুরে প্রীতি ফুটবল ম্যাচ, উৎসবমুখর পরিবেশ Logo সাতছড়িতে বন ও বন্যপ্রাণী সংরক্ষণে মতবিনিময় সভা, নজরদারি বাড়ানোর আহ্বান Logo মানুষের সেবা করেই জনগণের আস্থা অর্জন করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল Logo লাখাইয়ের বুল্লা বাজারে দুর্ধর্ষ চুরি, নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট Logo বিশ্বকাপজয়ীদের জন্য এবার নতুন সম্মাননা, প্রথমবার দেওয়া হবে চ্যাম্পিয়নশিপ রিং Logo লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন, শুরু হলো তথ্য সংগ্রহ Logo সাতছড়ি সড়ক ধসে ট্রাক উল্টে যান চলাচল বন্ধ, বিকল্প পথ ব্যবহারের পরামর্শ Logo বিশ্বমঞ্চে মাধবপুরের কৃতি সন্তান রাবাব ফাতিমা, আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি

লাখাইয়ের বুল্লা বাজারে দুর্ধর্ষ চুরি, নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে গভীর রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা দোকানের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও মূল্যবান মালামালসহ প্রায় ৫ লাখ টাকার সম্পদ নিয়ে পালিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকানের মালিক বিল্লাল কামাল জানান, সকালে দোকান খুলতে এসে তিনি শাটার ভাঙা দেখতে পান। পরে দোকানের ভেতরে ঢুকে ক্যাশ বাক্স এবং বিভিন্ন মূল্যবান মালামাল খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হন।

ঘটনার পর বিল্লাল কামাল বাদী হয়ে লাখাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বুল্লা বাজারে এমন চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা দ্রুত চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা এবং বাজারের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি চুরি হওয়া মালামাল উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ঘোড়ার পা ভাঙার প্রতিশোধ, নাকি এক বীরের জেদ? লাখাই থানা প্রতিষ্ঠার প্রচলিত ইতিহাস

লাখাইয়ের বুল্লা বাজারে দুর্ধর্ষ চুরি, নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট

আপডেট সময় ১০:৫৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬