ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১ Logo হাইমচরে শিক্ষার্থীদের ওপর বাঁশ দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে ২ Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

মাধবপুরে বসতঘরে চুরি, নগদ অর্থ ও স্বর্ণালংকার খোয়া যাওয়ার অভিযোগ

মাধবপুর প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর পৌর এলাকার উকিলপাড়ায় একটি বসতঘরে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী সংবাদকর্মী চাঁদ সুলতানা চৌধুরী শাবানা মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১১ জুলাই দিবাগত রাতে তিনি নিজ ভাড়া বাসায় ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ১টা ৪৫ মিনিট থেকে ভোর ৪টা ২০ মিনিটের মধ্যে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা কৌশলে বাসার জানালা খুলে ঘরে প্রবেশ করে বিকাশ অ্যাকাউন্ট সংশ্লিষ্ট দুটি মোবাইল সিম, নগদ প্রায় ৫৯ হাজার টাকা এবং প্রায় ১ ভরি ৪ আনা ওজনের একটি স্বর্ণের চেইন চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া স্বর্ণের চেইনের আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী চাঁদ সুলতানা চৌধুরী শাবানা জানান, ঘটনার পর তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করেন এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চালান। তথ্য সংগ্রহে কিছুটা সময় লাগায় থানায় অভিযোগ দায়ের করতে বিলম্ব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১

error:

মাধবপুরে বসতঘরে চুরি, নগদ অর্থ ও স্বর্ণালংকার খোয়া যাওয়ার অভিযোগ

আপডেট সময় ১২:২১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬