ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে র‍্যাবের অভিযানে ৬ কেজি গাঁজাসহ যুবক আটক Logo মাধবপুরে ধর্মঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় জরাজীর্ণ: ছাদের পলেস্তারা খসে দুর্ঘটনার শঙ্কা Logo মাধবপুরে কুড়িয়ে পাওয়া শিশুর পরিবারের সন্ধান মিললেও মা-বাবার কোলে ঠাঁই হলো না নবজাতকের Logo যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: ১৩ বছর ৭ মাস পর স্বামীর মৃত্যুদণ্ড Logo হবিগঞ্জের নবীগঞ্জে পূর্ব বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৫০ Logo মাধবপুরে সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী Logo মাধবপুরে রাস্তার পাশে ফেলে যাওয়া নবজাতকের পরিবারের সন্ধান মিলেছে Logo লাখাইয়ে ২৫ বছর পর আদালতের আদেশে দখলমুক্ত জমি প্রকৃত মালিককে বুঝিয়ে দিলেন ইউএনও Logo মাধবপুরে ৭৬টি অবৈধ জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস Logo নোয়াখালীতে ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে মামলা করতে থানায় তরুণ

যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: ১৩ বছর ৭ মাস পর স্বামীর মৃত্যুদণ্ড

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম, জামালপুর প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী আনোয়ার হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। ঘটনার ১৩ বছর ৭ মাস পর এ মামলার রায় ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

**যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: ১৩ বছর ৭ মাস পর স্বামীর মৃত্যুদণ্ড**

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০১২ সালের ১১ ডিসেম্বর দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি লম্বাপাড়া গ্রামে আনোয়ার হোসেনের বাড়ি থেকে তার স্ত্রী ইসমতারা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। মামলার তদন্ত ও সাক্ষ্য-প্রমাণে উঠে আসে, যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে ইসমতারাকে নির্যাতন করা হতো। একপর্যায়ে যৌতুকের কারণেই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের ভাই মজনু মিয়া বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচারকালে ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত দীর্ঘ ১৩ বছর ৭ মাস পর এ মামলার রায় ঘোষণা করেন।

রায়ের পর রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। একই সঙ্গে রায় কার্যকর করতে পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে র‍্যাবের অভিযানে ৬ কেজি গাঁজাসহ যুবক আটক

যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: ১৩ বছর ৭ মাস পর স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট সময় ১১:২৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬