ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে জামায়াতের উদ্যোগে বাছাইকৃত কর্মীদের প্রশিক্ষণ Logo শপথ নেওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী পেলেন যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব Logo ক্যান্সারে আক্রান্ত জয়নালের আকুতি, ‘আমি বাঁচতে চাই’ Logo লাখাই উপজেলা যুবদল নেতাদের মায়ের ইন্তেকালে গভীর শোক Logo মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলায় যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান Logo লাখাইয়ে সিগারেটের প্যাকেটে লুকানো ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার Logo শোক ও শ্রদ্ধায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর নূরকে বিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন Logo অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, চাঁদপুর ডিবির জালে দুই সদস্য Logo মতলব উত্তরে ট্রান্সফরমার চুরির চেষ্টা, জনতার হাতে আটক যুবক Logo রাত পোহালেই লাখাইয়ে মোড়াকরি বাজার পরিচালনা কমিটির নির্বাচন

লাখাইয়ে মুড়িয়াউক গ্রামের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট মামলার প্রধান আসামি আক্তার মিয়া গ্রেফতার

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক পুকুরপাড় এলাকায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের মামলার অন্যতম প্রধান আসামি মো. আক্তার মিয়া (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুরে লাখাই থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তার বসতবাড়ির কাছাকাছি এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার আক্তার মিয়া মুড়িয়াউক পুকুরপাড় এলাকার মৃত সালেক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মুড়িয়াউক পুকুরপাড় এলাকায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের একটি ঘটনা ঘটে। এ ঘটনায় লাখাই থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই অন্যতম প্রধান আসামি আক্তার মিয়া আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানা পুলিশ তার অবস্থান শনাক্ত করে বিশেষ অভিযান পরিচালনা করে এবং তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

লাখাই থানা পুলিশ জানায়, গ্রেফতার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হবে। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হাইমচরে জামায়াতের উদ্যোগে বাছাইকৃত কর্মীদের প্রশিক্ষণ

error:

লাখাইয়ে মুড়িয়াউক গ্রামের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট মামলার প্রধান আসামি আক্তার মিয়া গ্রেফতার

আপডেট সময় ১২:২০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬