ঢাকা ১২:১৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কের চার লেনের কাজ দ্রুত শেষ করার দাবি তাহেরীর Logo লাখাইয়ে জনবান্ধব পুলিশিংয়ে প্রশংসিত ওসি শরীফ আহমেদ: মারামারি-দাঙ্গা কমেছে ৮০% Logo লাখাইয়ে ৫৩৩ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি-সমমান পরীক্ষার ফল, জানা যাবে ২ভাবে Logo মাধবপুরে ৫৫ বিজিবির অভিযান: ৮ ভারতীয় গরু, ১০ কেজি গাঁজা ও ইয়াবা উদ্ধার Logo এমপি ফয়সলকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo রেকর্ড দামে চা বিক্রি: উৎপাদন ও আয়ে এনটিসির নতুন মাইলফলক Logo ইনসেনটিভ কোচিং সেন্টারে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মাধবপুরে ৫৫ বিজিবির পৃথক অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Logo সৈয়দ মোঃ ফয়সল: উন্নয়ন, সততা ও গণমানুষের আস্থার প্রতীক

র‌্যাবের হুঁশিয়ারি: ২৩ জুন ঘিরে বিশৃঙ্খলার চেষ্টা করলে ঝুঁকিতে পড়বে সংশ্লিষ্টরা

ঢাকা: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুনকে কেন্দ্র করে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তারাই ঝুঁকির মধ্যে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (২১ জুন) রাজধানীর মোহাম্মদপুরে র‌্যাব-২ কার্যালয়ে পাঁচ ছিনতাইকারী গ্রেপ্তার সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান এ মন্তব্য করেন।

তিনি বলেন, ২৩ জুনকে ঘিরে কেউ যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাদের আগেই সতর্ক বার্তা দেওয়া হয়েছে। কেউ যদি আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ঝুঁকি তৈরি করতে চায়, তাহলে তারাই নিজেদের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে।

সংবাদ সম্মেলনে র‌্যাব-২ এর অধিনায়ক আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্রসহ মাউরা সোহেলকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুই ছিনতাইকারী শফিকুল ইসলাম সবুজ ও রাসেলকে আটক করা হয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তার হওয়া মাউরা সোহেলের বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে ১৪টি মামলা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কের চার লেনের কাজ দ্রুত শেষ করার দাবি তাহেরীর

error:

র‌্যাবের হুঁশিয়ারি: ২৩ জুন ঘিরে বিশৃঙ্খলার চেষ্টা করলে ঝুঁকিতে পড়বে সংশ্লিষ্টরা

আপডেট সময় ০৪:১৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬