ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দৈনিক ভোরের ডাকের সংবাদের প্রতিবাদ, প্রকল্পে অনিয়মের অভিযোগ প্রত্যাখ্যান চেয়ারম্যান নোমান মিয়ার Logo মাধবপুরে ৫৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo মাধবপুরে নিখোঁজ মাদক ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন, কালনী ট্রেন অবরোধ Logo নিজ অর্থায়নে উন্নয়ন কাজে প্রশংসিত মীর ইব্রাহিম মিয়া Logo শিগগির খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার Logo চুনারুঘাটের শালটিলা বন বিটে ২৫ হাজার বিভিন্ন প্রজাতির চারা রোপণ Logo চুনারুঘাটে অভিযানে গ্রেপ্তার মাদক মামলার আসামি ফিরোজ মিয়া Logo সংসদে মাধবপুর-চুনারুঘাটের উন্নয়ন দাবিতে সোচ্চার এমপি ফয়সল, চৌমুহনী রাবার ড্যাম পুনরায় চালুর আহ্বান Logo মাধবপুরে জুলাই শহীদ শামীম মিয়ার নামে সড়ক নামকরণের দাবিতে স্মারকলিপি Logo হরিশ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাদ ধসের ঘটনায় আদালতের নির্দেশ

বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২১ জুন এক দিনের সফরে তিনি মালয়েশিয়া যাবেন। এরপর মালয়েশিয়া সফর শেষে চীনে পাঁচ দিনের সফরে অংশ নেবেন তিনি।

শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব আসাদ আল সিয়াম জানান, মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী থাকবেন ২৭ জন এবং চীন সফরে থাকবেন ২৮ জন। সফরসঙ্গীর সংখ্যা যৌক্তিক পর্যায়ে রাখার চেষ্টা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সফরসূচি অনুযায়ী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ২১ জুন বিকেলে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২২ জুন মালয়েশিয়ায় আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নেওয়ার পর সেদিনই তিনি চীনের উদ্দেশে যাত্রা করবেন।

২২ থেকে ২৬ জুন পর্যন্ত চীনে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। সফর শেষে তিনি দেশে ফিরবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, মালয়েশিয়া ও চীন সফর কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মালয়েশিয়া সফরের মাধ্যমে দেশটির শ্রমবাজার নিয়ে ইতিবাচক অগ্রগতির সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

দৈনিক ভোরের ডাকের সংবাদের প্রতিবাদ, প্রকল্পে অনিয়মের অভিযোগ প্রত্যাখ্যান চেয়ারম্যান নোমান মিয়ার

বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন

আপডেট সময় ০৩:৪০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬