
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
সরকার ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) হবিগঞ্জের উদ্যোগে মাধবপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার মাধবপুর উপজেলার বানেশ্বর সড়কের পাশে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা প্রকৌশলী মো. রেজাউন নবী।
উপজেলা প্রকৌশলী মো. রেজাউন নবী বলেন, “হবিগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী মো. ফরিদুল ইসলামের নির্দেশনায় মাধবপুরে বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যাপক বৃক্ষরোপণ করতে হবে। সরকারের এ মহৎ উদ্যোগ সফল করতে সকল শ্রেণি-পেশার মানুষকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রকৌশলী জহির ইসলাম, রাফসান আহমেদ, মাধবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাসেল মিয়াসহ এলজিইডি কার্যালয়ের কর্মকর্তারা।
বক্তারা পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের স্বার্থে বৃক্ষরোপণ কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানান। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
বাংলার খবর ডেস্ক : 




















