
প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার সিলেটে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারায় বাংলাদেশ। এর আগে মিরপুরে অনুষ্ঠিত প্রথম টেস্টে ১০৪ রানের জয় পেয়েছিল টাইগাররা। দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জয় তুলে নিয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ।
এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের পয়েন্ট শতাংশ ৫৮.৩৩, আর ভারতের পয়েন্ট শতাংশ ৪৮.১৫।
বাংলাদেশ ক্রিকেট দলের এই ঐতিহাসিক সাফল্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এমন অর্জন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এই সাফল্য দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও অনুপ্রাণিত করবে।
তিনি আরও আশা প্রকাশ করেন, দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতে বিশ্বমঞ্চে আরও এগিয়ে যাবে।
এসময় খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
বাংলার খবর ডেস্ক : 

























