ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, জানাল মোদি সরকার Logo ৫৫ বিজিবির অভিযানে ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ, জুলাই মাসে উদ্ধার ১৩২ কেজি Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

লাখাইয়ে ভেসে উঠছে কৃষকের ‘কলিজা পোড়া’ পচা ধান

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় হাওরের পানি কমতে শুরু করলেও কৃষকের মুখে ফুটছে না স্বস্তির হাসি। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে তলিয়ে যাওয়া শত শত হেক্টর জমির ধান পানির নিচে দীর্ঘদিন পড়ে থাকায় এখন পচে নষ্ট হয়ে যাচ্ছে। মাঠে ভেসে ওঠা সেই পচা ধান দেখে হতাশায় ভেঙে পড়েছেন কৃষকরা।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, কয়েক দিন আগেও যেসব এলাকায় থৈ থৈ পানি ছিল, সেখানে এখন ধীরে ধীরে পানি নামছে। তবে পানির নিচ থেকে ভেসে উঠছে পচে যাওয়া ধানের শীষ। অনেক স্থানে বাতাসে ছড়িয়ে পড়ছে পচা ধানের উৎকট গন্ধ।

স্থানীয় কৃষকরা জানান, আগাম বন্যার সময় জমি তলিয়ে গেলেও তাদের আশা ছিল পানি দ্রুত নেমে গেলে কিছু ফসল অন্তত রক্ষা করা সম্ভব হবে। কিন্তু দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় ধানের শীষে পচন ধরে গেছে। কোথাও ধান কালো হয়ে গেছে, আবার কোথাও ধানের ভেতর চালের বদলে কেবল তুষ ও পচা কাদা দেখা যাচ্ছে।

ক্ষতিগ্রস্ত এক কৃষক বলেন, পানির নিচে ধান ডুবে যাওয়ার পরও কিছুটা আশা ছিল। কিন্তু এখন পানি কমলেও ধান পুরোপুরি পচে গেছে। বছরের সব স্বপ্ন পানির সঙ্গে শেষ হয়ে গেছে বলে তিনি আক্ষেপ করেন।

উপজেলার নিচু এলাকার বোরো ফসল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তলিয়ে যাওয়া কয়েকশ হেক্টর জমির ধান এখন গবাদিপশুর খাদ্য হিসেবেও ব্যবহার উপযোগী নেই। ঋণ করে চাষ করা ফসল নষ্ট হওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন শত শত কৃষক পরিবার।

স্থানীয়দের দাবি, দ্রুত ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের তালিকা তৈরি করে সরকারি সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করা না হলে আগামী দিনে খাদ্য ও অর্থনৈতিক সংকট আরও ভয়াবহ আকার ধারণ করবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, জানাল মোদি সরকার

error:

লাখাইয়ে ভেসে উঠছে কৃষকের ‘কলিজা পোড়া’ পচা ধান

আপডেট সময় ০৯:০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬