ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, জানাল মোদি সরকার Logo ৫৫ বিজিবির অভিযানে ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ, জুলাই মাসে উদ্ধার ১৩২ কেজি Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

মাধবপুর-চুনারুঘাটের সমস্যার চিত্র তুলে ধরে এমপিকে খোলা চিঠি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্যের উদ্দেশ্যে এক সচেতন সংবাদকর্মীর লেখা খোলা চিঠিতে এলাকার বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরা হয়েছে।

চিঠিতে বলা হয়, নির্বাচনের পর সাধারণ মানুষের প্রত্যাশা থাকলেও অনেক ক্ষেত্রে স্থানীয় সমস্যাগুলো যথাযথভাবে এমপির কাছে পৌঁছাচ্ছে না। বিশেষ করে কিছু নেতাকর্মী কেবল আনুষ্ঠানিক উপস্থিতিতেই সীমাবদ্ধ থাকছেন বলে অভিযোগ করা হয়েছে।

খোলা চিঠিতে মাধবপুর উপজেলার দক্ষিণাঞ্চলের ধর্মঘর, চৌমুহনী, বহরা ও আদাঐর ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়। মাধবপুর-হরষপুর সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে বলে উল্লেখ করা হয়। দ্রুত সময়ের মধ্যে অন্তত বড় গর্তগুলো সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনার দাবি জানানো হয়েছে।

এছাড়া বোরো মৌসুমে কৃষকদের সংকটের কথাও উল্লেখ করা হয়। কৃত্রিম তেলের সংকটের কারণে হারভেস্টার মেশিন চালাতে সমস্যা হচ্ছে এবং এতে ধান কাটতে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে মেশিন ভাড়া বৃদ্ধির বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।

চিঠিতে শাহজিবাজার এলাকায় বিদ্যুৎ উৎপাদন থাকা সত্ত্বেও ঘন ঘন লোডশেডিংয়ের বিষয়টি তুলে ধরা হয়েছে। এতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়ছে বলে উল্লেখ করা হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এলাকায় বিদ্যুৎ সরবরাহ অনিয়মিত হয়ে পড়েছে।

উল্লিখিত বিষয়গুলোকে মানবিক ও জরুরি বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংসদ সদস্যের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, জানাল মোদি সরকার

error:

মাধবপুর-চুনারুঘাটের সমস্যার চিত্র তুলে ধরে এমপিকে খোলা চিঠি

আপডেট সময় ১১:৩৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬