ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অলি উল্লাহর মৃত্যুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের শোক Logo নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার: Logo মাধবপুরে মনতলা উচ্চ বিদ্যালয়ে চুরি, তালা ভেঙে সিঙ্ক-ট্যাপ নিয়ে গেল চোরেরা Logo সনদ জাল ধরা পড়ার পাঁচ বছরেও কার্যকর ব্যবস্থা নেই, শিক্ষক পদও শূন্য না হওয়ায় পাঠদান ব্যাহত Logo বুল্লা বাজারে লাগামহীন চুরি, পাহারাদার ও বাজার কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন Logo আদালত অবমাননার অভিযোগ: ট্রাইব্যুনালে ব্যাখ্যা দেবেন দুই আইনজীবী Logo অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল Logo আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম, সরবরাহ বাড়ায় স্বস্তি Logo সিলেটের তাজরিয়ানের লেস্টার বিশ্ববিদ্যালয়ে ১ কোটি ২৬ লাখ টাকার ফুল-ফ্রি স্কলারশিপ Logo লাখাইয়ের বুল্লা বাজারে গভীর রাতে ওসির পরিদর্শন, জোরদার হচ্ছে নিরাপত্তা

সরকারের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন সৈয়দ আবদাল আহমদ

সরকারের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হিসেবে নিয়োগ পেয়েছেন দৈনিক আমার দেশ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ। সচিব পদমর্যাদায় (গ্রেড-১) তাকে চুক্তিভিত্তিক এ পদে নিয়োগ দিয়ে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা পদে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে।

সৈয়দ আবদাল আহমদ জাতীয় প্রেসক্লাবের দু’বারের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি ১৯৯২-৯৬ মেয়াদে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপ-প্রেসসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি অনুসন্ধানী সাংবাদিকতার জন্য ১৯৮৯ সালে ফিলিপস পুরস্কার, এসকাপ-এফইজেবি পুরস্কার এবং ২০২৫ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির আজীবন সম্মাননা লাভ করেন।

১৯৬২ সালের ২৮ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জন্মগ্রহণ করা সৈয়দ আবদাল আহমদ শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় ও হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজে পড়াশোনা করেন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে বিএসসি (অনার্স) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন।

১৯৮২ সালে দৈনিক বাংলায় বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করে তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি দৈনিক আমার দেশ-এর নির্বাহী সম্পাদক এবং কিশোর মাসিক ‘টুনটুনি’র ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সৈয়দ আবদাল আহমদ ২০টিরও বেশি বইয়ের লেখক। এছাড়া তিনি গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

অলি উল্লাহর মৃত্যুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের শোক

error:

সরকারের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন সৈয়দ আবদাল আহমদ

আপডেট সময় ০৭:২০:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬